Friday, April 3, 2026

স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন, খাবেন, তাই সাজ-সাজ রব সনাতনের বাড়িতে

Date:

Share post:

আগামী ১৯ ডিসেম্বর মেদিনীপুরের (Midnapore) কলেজ মাঠে সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Central Home minister )অমিত শাহ(Amit Shah)। সেদিন তিনি শুধু সভাই করবেন না, শালবনির বালিজুরি গ্রামের রাজমিস্ত্রি সনাতন সিং-এর বাড়িতে বিশ্রাম নেবেন। করবেন মধ্যাহ্নভোজ।

তাই সনাতনের (Sonatan)বাড়িতে এখন সাজ সাজ রব। স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন বলে কথা। একচালা মাটির বাড়িতে রং করার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কীভাবে সাজানো যায় তা নিয়ে চলছে বিস্তর জল্পনা । বাড়িতে রং তুলি দিয়ে আলপনা আঁকছেন না স্থানীয় বিজেপি(BJP) কর্মীরা। দরজার দুই ধারে আঁকা হয়েছে কলাপাতা।

এ তো গেল বাড়ি সাজানোর পর্ব। কিন্তু খাওয়া-দাওয়ার কি হবে ?
প্রাথমিক একটা মেনু লিস্ট(Menu list) সনাতনের স্ত্রী সরস্বতী ও মা যমুনা বানিয়ে ফেলেছেন ।
সেই তালিকা অনুযায়ী অমিত শাহর পাতে দেওয়া হবে ভাত, ডাল, রুটি, পটলের তরকারি, উচ্ছে, পাঁচমিশালি তরকারি, শাক ভাজা, ফুলকপির তরকারি, দই, মিষ্টি, পাঁপড় ও চাটনি।

সনাতন জানালেন রান্না হবে সম্পূর্ণ ঘরোয়া(Home made food)। সেদিন তাঁর মা যমুনা বউমাকে সঙ্গে নিয়ে মন্ত্রীর জন্য রান্না করবেন। যদিও খাবারের তালিকায় শেষ মুহূর্তে বেশ কিছু অদল বদল হতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী আর কি কি খেতে পছন্দ করেন তা জানার চেষ্টা করছেন সনাতন। তাহলে শেষমুহূর্তে সেগুলিও তালিকায় যোগ হতে পারে।
আপাতত ঘর সাজানো এবং রান্না – অতিথি আপ্যায়নের এই দুই পর্ব সামলাতেই কালঘাম ছুটছে সনাতনের। রাতের ঘুম উড়ে গিয়েছে।

এর আগে বঙ্গ সফরে এসে বাঁকুড়ার চতুরডিহিতে আদিবাসী পরিবারের সঙ্গে বসে ভাত খেয়েছিলেন অমিত শাহ । তারপরেই সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন বাড়ির কর্তা বিভীষণ হাঁসদা। সেই সুযোগে এবারে সনাতনের সামনে। এ নিয়ে প্রশ্ন করতে একগাল হেসে বললেন, মন্ত্রীর কাছে তাঁর কোনো দাবি নেই । যদি কথা বলার মত সুযোগ হয় তাহলে গ্রামের উন্নয়নের জন্য বলবেন।

আরও পড়ুন-শুক্রবারই রাজ্যে অমিত শাহ, নিরাপত্তা নিয়ে ডিজিকে চিঠি CRPF-এর

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...