Friday, April 3, 2026

মিথ্যে মামলায় ফাঁসাচ্ছে রাজ্য, শীর্ষ আদালতে একঝাঁক বিজেপি নেতা

Date:

Share post:

বাংলার তৃণমূল সরকার পরিকল্পিতভাবে তাঁদের মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা করছে৷ এই অভিযোগ এনে সুপ্রিম কোর্টের পা রাখলেন মুকুল রায়, বিজয়বর্গীয়- সহ বঙ্গ-বিজেপির একঝাঁক নেতা৷

নজিরবিহীন এই মামলার হলফনামায় বলা হয়েছে, পশ্চিমবঙ্গে তাঁদের বিরুদ্ধে যে সব ফৌজদারি মামলা রুজু করেছে রাজ্য সরকার, সেগুলির তদন্ত স্থগিত রাখার নির্দেশ দিক শীর্ষ আদালত৷ তেমন নির্দেশ দেওয়া না গেলে এ সব অভিযোগের তদন্ত প্রক্রিয়া রাজ্যের বাইরে স্থানান্তরিত করা হোক৷

সুপ্রিম কোর্টে এই মামলা বিজেপি যে সব নেতারা রুজু করেছেন, তাঁদের মধ্যে আছেন, মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়, অর্জুন সিং, সৌরভ সিং, পবন কুমার সিং, কবীর শঙ্কর বসু প্রমুখ৷

হলফনামায় বিজেপি নেতারা বলেছেন, তাঁদের বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি অপরাধের মামলাগুলির তদন্ত স্থগিত রাখার জন্য রাজ্যকে নির্দেশ দিক সর্বোচ্চ আদালত৷ যদি শীর্ষ আদালত মনে করে তদন্ত স্থগিত রাখা যাবে না, সেক্ষেত্রে মামলা অন্যত্র স্থানান্তরিত করার আবেদনও করেছেন বিজেপি নেতারা৷

আরও পড়ুন- অস্থিতিকর পরিস্থিতির মোকাবিলায় জরুরি বৈঠক ডাকলেন মমতা

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...