Friday, April 3, 2026

ফিফার বর্ষসেরা ফুটবলার লেবানডস্কি

Date:

Share post:

২০২০ ফিফার বর্ষসেরা ( Fifa awards 2020) ফুটবলার হলেন রবার্ট লেবানডস্কি (Robert lewandowski) । এই পুরষ্কার জয়ের ক্ষেত্রে হারিয়ে দিলেন লিওনেল মেসি (Lionel messi) এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে(Cristiano ronaldo)।

করোনার কারনে এবার ভার্চুয়াল আয়োজন করা হয় এই মেগা অ‍্যাওয়ার্ড শো। গত একযুগ ধরে ফিফার বর্ষসেরা পুরষ্কার ঘোরাফেরা করত মেসি, রোনাল্ডোর মধ‍্যে। তবে এবার সেটার বাঁধ ভাঙ্গে। গোটা বিশ্বের বিভিন্ন জাতীয় দলের অধিনায়ক, ফুটবল সাংবাদিক এবং জুরিদের ভোটে বর্ষসেরা অ‍্যাওয়ার্ড ছিনিয়ে নেন লেবানডস্কি।

লেবানডস্কি গত মরশুমে অংশ নেওয়া প্রত‍্যেক প্রতিযোগিতাতেই সর্বাধিক গোলদাতা হয়েছেন।বুন্দেশলিগা, ডিএফবি পোকাল, উয়েফা চ‍্যাম্পিয়ন্স লিগে সর্বাধিক গোলদাতা হয়েছেন লেবানডস্কি। বায়ার্নের জার্সিতে চ‍্যাম্পিয়ন হয়েছেন এই তিন প্রতিযোগিতাতে। বুন্দেশলিগায় টানা টানা তৃতীয়বার টপ স্কোরার তিনি। জার্মানির বর্ষসেরা ফুটবলার হয়েছেন পোলান্ডের লেবানডস্কি।

আরও পড়ুন:ভারতের হয়ে অর্ধশতরান বিরাট কোহলির, ব‍‍্যর্থ ওপেনার জুটি

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...