Tuesday, June 23, 2026

জিতেন্দ্র তিওয়ারির সরকারি নিরাপত্তা প্রত্যাহার প্রশাসনের

Date:

Share post:

দল এবং পদ থেকে ইস্তফা দেওয়ার পর বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির সরকারি নিরাপত্তা রক্ষী প্রত্যাহার করলো প্রশাসন৷ এই ঘটনার প্রতিক্রিয়ায় দলত্যাগী পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র বলেছেন, “এক সময় সরকার মনে করেছিলো, আমার নিরাপত্তা প্রয়োজন ৷ সরকারের এখন মনে হচ্ছে আমার জীবনের মূল্য নেই”৷ তিনি বলেন, ” সরকার আগে ভেবেছিলো আমার জীবনের মূল্য আছে। এখন ভাবছে নেই। এটা সরকারের ব্যাপার।”

আরও পড়ুন- কেন্দ্রের IPS ডেপুটেশন ইস্যুতে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য

তিনি শুক্রবার বলেছেন, “বিজেপিতে যোগ দিতে নয়, কলকাতায় যাচ্ছি মেয়ের সঙ্গে দেখা করতে। আমি এবং আমার স্ত্রী, দু’জনই আইনজীবী৷ এবার থেকে দু’জনই প্র্যাকটিস করব কোর্টে।”

এদিকে সূত্রের খবর, তৃণমূলের দুই সংখ্যালঘু নেতা দল থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন৷ এরা হলেন, তৃণমূল সংখ্যালঘু সেলের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম এবং উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের শিক্ষা, তথ্য-সংস্কৃতি ও ক্রীড়া দফতরের কর্মাধ্যক্ষ ফিরোজ কামাল গাজি ওরফে বাবু মাস্টার৷

Related articles

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...