Monday, April 6, 2026

অস্থিতিকর পরিস্থিতির মোকাবিলায় জরুরি বৈঠক ডাকলেন মমতা

Date:

Share post:

দলের অন্দরের অস্থিতিকর পরিস্থিতির মোকাবিলায় জরুরি বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ শুক্রবার বিকেলেই মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে এই বৈঠক ডাকা হয়েছে৷ দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন তিনি৷ সূত্রের খবর, বৈঠকে সুব্রত বকসি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিমের পাশাপাশি প্রশান্ত কিশোরকেও থাকতে বলা হয়েছে বৈঠকে৷

গত ২৪ ঘন্টায় যেভাবে একের পর এক নেতা দল ছাড়ছেন, তা সামাল দিতে কী কৌশল নেওয়া যায়, এই বৈঠকে তা নিয়েই আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে৷ শুভেন্দু অধিকারী যে দল ছাড়বেন তা জানতেন তৃণমূল নেতারা৷ কিন্তু শুভেন্দুর সঙ্গে এভাবে পা মেলাবেন এত নেতা-কর্মী, তেমন আঁচই করেনি দল৷ শুধু বিধায়ক, সাংসদরাই নন, শাসক দলের উদ্বেগ বেড়েছে, নিচু তলার অনেক নেতার গলাতেও শোনা যাচ্ছে ক্ষোভের সুর৷

সব কিছু নিয়ে আলোচনা করতেই জরুরি বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

আরও পড়ুন- ৭০ বিধায়ক, ১২ সাংসদ, ৪ জেলা সভাপতি তৃণমূল ছাড়ছেন, দাবি ‘অনুগামী’ কনিষ্ক’র

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...