Saturday, April 4, 2026

বছর শেষ জমবে বেশ! আবারও বসতে চলেছে সোশ্যাল মিডিয়া লিটারেরি মিট ২০২০

Date:

Share post:

বছর শেষে সুখবর। গত বছরের মত এবছরও আসতে চলেছে সোশ্যাল মিডিয়া লিটারেরি মিট (Social Media literary Meet 2020)। আগামী ২০ ডিসেম্বর, হাতিবাগান (Hatibagan) স্টার থিয়েটার (Star Theatre) নটী বিনোদিনী মেমোরিয়াল অ্যাম্ফিথিয়েটারে (Amphitheatre) আনুষ্ঠানিক উদ্বোধন হবে এই অনুষ্ঠানের।

যাঁরা লিখতে ভালবাসেন, তাঁদের জন্যই এই ফেস্টের আয়োজন। গত বছর থেকেই যৌথ উদ্যোগে এই উৎসব পালন করতে শুরু করেন SMLM-এর ডিরেক্টর সৌরভ বিশাই ও SMLM-র চেয়ারপার্সন তথা বিশিষ্ট কবি ও সমাজকর্মী সুদিপ্তা রায় চৌধুরী মুখোপাধ্যায়।

বাংলার ৩০টি ফেসবুক পেজ থাকছে আসরে –
LaughaLaughi, দলছুটের কলম, কালপুরুষ, আন্তরিক, পেনসিলের দাগ, শব্দওয়ালা, শব্দগ্রাফি, Wattz Up বঙ্গবাসী, গ্ৰন্থkit, নিঃস্তদ্ধতা, ছদ্মবেশী, মনপিওনের চিঠি, বেরঙিন কলম, পকেট পাণ্ডুলিপি, এক কাপ কলকাতা, লেখচিত্র, স্রোত, বং টিউনস, অক্ষর Bর্ণ, পরিচিত, শব্দকিনার, ফেরিওয়ালা, উপসংহার, অবধূত, অনুলিপি, অভিনব মন, Kolkata Talkies, হিজিবিজি, Narcotic_ Thoughts, আইচ বাইচ।

আরও পড়ুন : ২৫ ডিসেম্বর হলে আসবে বাঘিনী, তৈরি তো সবাই ?

জানা গেছে, একদিন নয়, আগামী ৩০ তারিখ পর্যন্ত চলবে এই ফেস্টিভ্যাল। মঞ্চে SMLM ফেস্ট হবে ২০ ডিসেম্বর ২০২০। ২৪ ডিসেম্বর ২০২০, সোশ্যাল মিডিয়া লিটারেরি মিট (SMLM 2K20)। অনলাইন SMLM ফেস্টিভ্যাল ২৬, ২৭, ২৮, ২৯, ৩০ ডিসেম্বর ২০২০। এই বছরটা অন্যান্য বছরের থেকে আলাদা। তাই এবার রক্তদান শিবির দিয়ে শুরু হবে অনুষ্ঠান। থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, বই প্রকাশ অনুষ্ঠানও।
বছর শেষ জমবে বেশ!

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...