Wednesday, June 24, 2026

২৫ ডিসেম্বর হলে আসবে বাঘিনী, তৈরি তো সবাই ?

Date:

Share post:

কথায় আছে, জ্যান্ত বাঘের থেকেও, আহত বাঘ (বাঘিনী) খুব বেশি ভয়ঙ্কর হয়। কথাটা যে কতটা সত্যি, তা আরও একবার প্রমাণ হওয়ার অপেক্ষায়। আগামি ২৫ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে নেহাল দত্ত পরিচালিত ‘বাঘিনী: বেঙ্গল টাইগ্রেস’ (Baghini : Bengal Tigress)। ছবিটি গত বছর অর্থাৎ ২০১৯ এ রিলিজ করার কথা থাকলেও, আইনি জটে আটকে যায় ছবি মুক্তি।

ছবির পরিচালক নেহাল দত্ত (Nehal Dutta) জানিয়েছেন, গত বছরের ১৪ জুন রিলিজ করার কথা ছিল ছবিটি। কিন্তু, তার আগেই বিজেপি (BJP) ও বামপন্থীরা (Left Front) নির্বাচন কমিশনের (Election Commission) কাছে অভিযোগ জানায় যে ছবিটি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandhopadhyay) বায়োপিক এবং সেই কারণে এই ছবি রিলিজ করা ঠিক নয়। তাদের সম্মতিতেই রায় দেয় নির্বাচন কমিশন। আটকে যায় ছবি মুক্তি। তবে পরিচালকের দাবি, এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক নয়। ইন্দিরা বন্দ্যোপাধ্যায় নামে এক মহিলার জীবনকে কেন্দ্র করে এগিয়েছে ছবির গল্প।

পরিচালক জানালেন, ইতিমধ্যেই দুটি হলের মালিকের কাছে এসেছে হুমকি ফোন। বলা হয়েছে যাতে ওই ছবি সেখানে দেখানো না হয়। খানাকূলের (Khanakul) মামনি হল ও পূর্ব মেদিনীপুরের (East Midnapore) চণ্ডিপুরের চিত্রাঞ্জলি হলে পোস্টার লাগাতে গিয়ে বাধা পেয়েছেন হলের লোকজন। এত কিছুর পরেও, হার মানতে নারাজ পরিচালক ও তাঁর টিম। ছবি হিট হবেই, আশাবাদী তিনি।

একই আশা প্রযোজক পিঙ্কি পালের মনেও। তাঁর কথায়, ” যখনই ছবি রিলিজ করার কথা চলছে, তখনই কোনই কোনও না কোনও কারণে আটকে যাচ্ছে ছবিটি। তবে আশা করছি, এবার আর কোনও বাধা পড়বে না।” তিনি প্রশ্ন তুলেছেন, “একজন সাধারণ মানেষের জীবন থেকে অনুপ্রাণিত হয়েই লেখা হয়েছে ছবির গল্প। সেটা তো দোষের কিছু না। কিন্তু মানুষের কাছে পৌঁছানোর আগেই ছবিটা আটকে দেওয়া হচ্ছে কেন? এতে অবশ্য আমাদের মনেই বেশি সাহস চলে আসছে, যে ছবি সুপারহিট হবেই।” তিনি আরও জানালেন, ওটিটি নয়, জনসাধারণের কথা ভেবেই সিনেমা হলে রিলিজ করা হচ্ছে সিনেমাটি।

আরও পড়ুন : বলিউডে মাদক কাণ্ডে এবার NCB-র রাডারে করণ জোহর

দক্ষিণ কলকাতার (South Kolkata) এক নিম্নবিত্ত পরিবারের অতি সাধারণ মেয়ে ইন্দিরা, কী ভাবে লড়াইয়ের মাধ্যমে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ জায়গা অধিকার করে নিলেন, ছবিতে তাই দেখানো হবে বলে জানিয়েছেন পরিচালক। ইন্দিরা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেছেন রুমা চক্রবর্তী। তাঁর কথায়, “অনেক খেটে একটা ছবি তৈরি করা হয়। আশা করব দর্শকদের খুবই পছন্দ হবে ছবির গল্প।”

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...