Wednesday, June 24, 2026

তৃণমূল ছাড়লেন কাঁথি উত্তরের শুভেন্দু ঘনিষ্ঠ বিধায়ক বনশ্রী মাইতি

Date:

Share post:

পদত্যাগের হিড়িক পড়েছে। এবার তৃণমূল ছাড়লেন পূর্ব মেদিনীপুরের কাঁথি উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বনশ্রী মাইতি। যিনি শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বলেই পরিচিত। আজ শুক্রবার, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর পদত্যাগপত্র পাঠানো বনশ্রীদেবী। যদিও শুভেন্দুর পথে হেঁটে তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেননি। রাজনৈতিক মহলের অনুমান, আগামীকাল পশ্চিম মেদিনীপুরের কেশপুর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জনসভায় বিজেপিতে যোগ দিতে পারেন বনশ্রী মাইতি।

প্রসঙ্গত, গত মাসে শুভেন্দু অধিকারীর এক অরাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে দেখা গিয়েছিল কাঁথি উত্তরের বিধায়ক বনশ্রী মাইতিকে। পূর্ব মেদিনীপুরের খেজুরিতে শুভেন্দু অধিকারীর এক পদযাত্রায় তার পাশে হাটতে দেখা যায় বনশ্রীকে। সেখানে উপস্থিত খেজুরির তৃণমূল বিধায়ক রণজিৎ মণ্ডলও। তখন থেকেই জল্পনা শুরু। এবার সেই জল্পনায় জল ঢেলে তৃণমূলের সমস্ত পদ থেকে পদত্যাগ করলেন বনশ্রী মাইতি। তবে রঞ্জিত মন্ডল এমন কোনও পদক্ষেপ গ্রহণ করেননি।

আরও পড়ুন- “বিজেপিতে যাবো না, শাহের সভায় যাওয়ারও প্রশ্ন নেই”, অবস্থান স্পষ্ট করলেন জিতেন্দ্র তিওয়ারি

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...