Tuesday, June 2, 2026

রাজবংশীদের সমর্থন আদায়ের লক্ষ্য? উলেনের পরিবারকে ১০ হাজার আর্থিক সাহায্য VHP-র

Date:

Share post:

শিলিগুড়িতে বিজেপির (BJP) উত্তরকন্যা অভিযানে যোগ দিতে গিয়ে নিহত উলেন রায়ের পরিবারের পাশে বিশ্ব হিন্দু পরিষদ। তাঁদের সংগঠনের পক্ষ থেকে পরিবারের হাতে ১০ হাজার টাকার চেক তুলে দিলেন প্রতিনিধিদলের সদস্যরা। বিশ্ব হিন্দু পরিষদের (VHP) জলপাইগুড়ি জেলার সভাপতি দুলালচন্দ্র রায় এও আশ্বাস দিয়েছেন, ভবিষ্যতে  উলেন রায়ের সমাধির পাশে যদি স্মৃতিসৌধ তৈরি করা হয়, তাহলে আর্থিক সাহায্য করা হবে।

দুলালচন্দ্র রায় বলেন, ‘আমরা বরাবর হিন্দুদের পাশে দাঁড়িয়েছি। মৃত উলেন রায়ের বাড়িতে এসে তাঁর আত্মার শান্তি কামনা করলাম। তাঁর স্মৃতিসৌধ নির্মাণের জন্য আর্থিক সাহায্য করব। সবসময় পরিবারের পাশে থাকব।’

কিন্তু রাজনৈতিক মহলের একাংশের মতে, বিজেপির মতোই উলেন রায়ের মৃত্যুকে হাতিয়ার করে উত্তরবঙ্গে রাজবংশীদের সমর্থন আদায়ের লক্ষ্যে ময়দানে নামল বিশ্ব হিন্দু পরিষদও (Vishwa Hindu Parishad)।

আরও পড়ুন : প্রকাশ্যে কংগ্রেসের গোষ্ঠী কোন্দল, ধুন্ধুমার বিধান ভবনে

Related articles

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...

মারলে মারো, কিন্তু সব জায়গায় যাব! ধর্নামঞ্চ থেকে বিজেপি-কে চ্যালেঞ্জ নেত্রীর

মারলে মারো। কিন্তু যতদিন কণ্ঠ রয়েছে, ততদিন মাথানত করব না। মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের ধরনামঞ্চ থেকে চ্যালেঞ্জ...