Saturday, April 4, 2026

আজ মরশুমের শীতলম দিন, কুয়াশা কাটতেই একধাক্কায় ৩ ডিগ্রি নামল পারদ

Date:

Share post:

আজ মরশুমের শীতলতম দিন। কুয়াশা কাটতেই এক ধাক্কায় ৩ ডিগ্রি নেমেছে পারদ। আজ কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ২ ডিগ্রি কম। গতকাল ছিল ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি ছিল। আবহাওয়া দফতর (Weather Office) সূত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টায় ১১ ডিগ্রি পর্যন্ত নামতে পারে পারদ।

আরও পড়ুন : ১৯ ডিসেম্বর, শনিবারের বাজার দর

শনিবারই আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছিল, সপ্তাহের শেষে নামবে পারদ। ১৪ ডিগ্রির নীচে নামতে পারে কলকাতার তাপমাত্রা। জেলাগুলোতে ১০-এর কাছে ঘোরাফেরা করবে তাপমাত্রা। পূর্বাভাস সত্যি করে একধাক্কায় তিন ডিগ্রি নেমেছে পারদ। কলকাতার শহরতলী এবং পার্শ্ববর্তী অঞ্চলে আরও অনেকটাই কমেছে তাপমাত্রা।

জম্মু কাশ্মীরে (Jammu Kashmir) পশ্চিমী ঝঞ্ঝা কেটে যাওয়ায়, রাজ্যে উত্তুরে হাওয়া ঢুকতে শুরু করেছে ইতিমধ্যেই। তার জেরেই উত্তর ভারতজুড়ে শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। তার হিমেল পরশ রাজ্যে পৌঁছতেই নামতে শুরু করেছে পারদ। ফলে মনে করা হচ্ছে বড়দিনের আগেই জাঁকিয়ে শীত পড়তে চলেছে রাজ্যে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...