Wednesday, June 3, 2026

রাজ্যবাসীকে স্বস্তি দিয়ে একটানা ১২ দিন অপরিবর্তিত পেট্রোল ও ডিজেলের দাম

Date:

Share post:

পুজোর মরশুমে দীর্ঘ ৪৮ দিন ধরে অপরিবর্তিত ছিল জ্বালানির দাম। মরশুম শেষ হতেই, গত ২০ নভেম্বরের পর থেকে লাগাতার বেড়েই চলেছে পেট্রোল ডিজেলের দাম। পেট্রোলের দাম প্রতি লিটারে বেড়েছে ২.৬৫ টাকা। আর ডিজেলের দাম প্রতি লিটারে বেড়েছে ৩.৪০ টাকা।

বর্তমানে ভারতে পেট্রোল (Petrol) ও ডিজেলের (Diesel) দাম আকাশ ছোঁয়া। এর মধ্যে পেট্রোলের দাম বাড়তে বাড়তে গত দু’বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়েছে। এই নিয়ে হইচই শুরু হওয়ার পরে শনিবারও অপরিবর্তিত থাকল জ্বালানির দাম (Petrol Diesel price today)। এই নিয়ে পরপর ১২ দিন পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত রইল।

আরও পড়ুন : ফের ঊর্ধ্বমুখী সেনসেক্স ও নিফটি

ফের একটানা ১২ দিন অপরিবর্তিত পেট্রোল ও ডিজেলের দাম। শনিবারও পেট্রোল ও ডিজেলের দামে কোনও বদল করা হয়নি সরকারি তেল সংস্থাগুলির তরফে। এদিন কলকাতায় পেট্রোল প্রতি লিটার দাম ৮৫.১৯ টাকা। ডিজেল, প্রতি লিটার দাম ৭৭.৪৪ টাকা। শনিবার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL) -র ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী,

ডিজেলের দাম –
দিল্লি : ৭৩ টাকা ৮৭ পয়সা Delhi
মুম্বই: ৮০ টাকা ৫১ পয়সা Mumbai
চেন্নাই: ৭৯ টাকা ৩০ পয়সা Chennai
কলকাতা: ৭৭ টাকা ৪৪ পয়সা Kolkata

পেট্রোলের দাম –
দিল্লি : ৮৩ টাকা ৭১ পয়সা
মুম্বই : ৯০ টাকা ৩৪ পয়সা
কলকাতা : ৮৫ টাকা ১৯ পয়সা
চেন্নাই : ৮৬ টাকা ৬১ পয়সা

স্থানীয় ট্যাক্সের কারণে বর্তমানে দেশের বিভিন্ন স্থানে পেট্রোল ও ডিজেলের দাম আলাদা হয়। রাষ্ট্রায়িত তেল বিপণন সংস্থাগুলি যেমন – ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (Indian Oil Corporation), ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন (Bharat Petroleum Corporation) এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশনেরই (Hindustan Petroleum Corporation) বেশিরভাগ জ্বালানী স্টেশন রয়েছে দেশজুড়ে। তাই তাদের দাম অনুযায়ীই, প্রতিদিনের ভিত্তিতে জ্বালানির হার পর্যালোচনা করা হয়।

Related articles

হাওড়ায় ড্রেনের জলে তলিয়ে মর্মান্তিক মৃত্যু কিশোরের, উদ্ধার দেহ

ড্রেনের জলে ডুবে মৃত্যু! মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) লিলুয়ার বেলগাছিয়া ভাগাড় (Lilua Belgachia Bhagar) এলাকায়। বুধবার...

ফিরহাদের পদত্যাগের ইচ্ছাপ্রকাশ, সম্মতি নেত্রীর

কলকাতা পুরসভার ক্ষেত্রেও এই ঘটনা ঘটছে বারবার। এই পরিস্থিতিতে মেয়র ফিরহাদ হাকিম দলনেত্রীকে বিষয়টি ব্যাখ্যা করেন। এবং সম্মানজনক...

তৃণমূল থেকে বহিষ্কৃত ঋতব্রতই বিধানসভায় ‘বিরোধী দলনেতা’! মমতাকে পরামর্শদাতা চান বিদ্রোহী বিধায়করা

তাঁরা তৃণমূল কংগ্রেসের বিধায়ক। মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamata Banerjee) তাঁদের দলনেত্রী। বুধবার, দিনভর টানাপোড়েনের পরে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতার...

কলেজ স্ট্রিটের উচ্ছেদ-আতঙ্ক নিয়ে দ্বিমত বিক্রেতারা, প্রতিবাদে বই প্রেমীরা

পালা বদলের পরই একাধিক রেল স্টেশন সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে হকার উচ্ছেদ। তার রেশ ধরে বিগত...