Saturday, April 4, 2026

তৃণমূল ছাড়লেন গাজলের বিধায়ক দিপালী বিশ্বাস, যোগ দিচ্ছেন শাহের জনসভায়

Date:

Share post:

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) মেগা জনসভাকে কেন্দ্র করে দল বদলের যে স্রোতে বইছে, এবার তাতে পা মেলালেন মালদার গাজলের বিধায়ক দিপালী বিশ্বাস (Dipali Biswas)। হলদিয়ার সিপিএম (CPIM) বিধায়ক তাপসী মণ্ডলের শনিবার অমিত শাহের সভায় বিজেপিতে যোগদানের জোরাল সম্ভাবনা তৈরি হয়েছে। এই আবহেই উঠে এলো গাজলের বিধায়ক দিপালী বিশ্বাসের নামও। ২০১৬ সালে সিপিএমের টিকিটে জেতা গাজলের বিধায়ক দিপালী বিশ্বাস দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। এবার তিনি বিজেপির ঝান্ডা ধরতে চলেছেন। দিপালীদেবী এদিন নিজেই সে কথা জানিয়েছেন। এবং অমিত স্যার জনসভায় তিনি উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন।

২০১৬ সালের বিধানসভা নির্বাচনে মালদহে ১২টি আসনের মধ্যে ১১টিতেই জয়ী হয়েছিল বাম-কংগ্রেস (Left-Congress)। তৃণমূল (Trinamool Congress) কোনও আসন পায়নি। এরপরই বিরোধী শিবিরে ভাঙন ধরাতে তৎপর হন তৎকালীন জেলার তৃণমূলের পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী। তাঁর হাত ধরে সিপিএম ছেড়ে ২১ জুলাইয়ের সভায় তৃণমূলে যোগ দেন গাজলের বিধায়ক দীপালি। এবার সেই শুভেন্দুর হাত ধরেই তৃণমূল হয়ে বিজেপির পথে দীপালি।

উল্লেখ্য, শুক্রবারই দীপালির স্বামী রঞ্জিৎ বিশ্বাস তৃণমূলের জেলা সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দিয়েছেন। আর এরপরই গাজলের বিধায়কেরও তৃণমূল ছাড়া ও বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা জোরাল হয়েছিল। এদিন সেই জল্পনাতেই সিলমোহর দিলেন দিপালী বিশ্বাস স্বয়ং।

আরও পড়ুন-গেরুয়া তিলক কপালে ‘গেরুয়া’ যাত্রাপথে শুভেন্দু

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...