Wednesday, June 24, 2026

নজর রাখুন অমিত শাহের সফরের দিকে

Date:

Share post:

নভেম্বরের প্রথম সপ্তাহের পরে ফের ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে বঙ্গ সফরে অমিত শাহ (amit shah) । শুক্রবার গভীর রাতে তিনি কলকাতায় (kolkata)আসেন।
শনিবার সকালে কর্মসূচি শুরু করেন উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের(swami vivekananda) জন্মভিটে পরিদর্শন দিয়ে। এদিন সকাল সাড়ে দশটা নাগাদ স্বামী বিবেকানন্দের জন্মভিটেয় যান।
স্বামীজির জন্মভিটে পরিদর্শনের পরেই অমিত শাহ হেলিকপ্টারে মেদিনীপুরের(medinipore) উদ্দেশে রওনা দেন। বেলা বারোটা নাগাদ সেখানকার সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দেন তিনি। এরপর তিনি যাবেন ক্ষুদিরাম বসুর মাসির বাড়িতে । সেখানে ক্ষুদিরাম বসুর(khudiram basu) প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি তাঁর পরিজনদের সংবর্ধনা দেন। এরপর অমিত শাহ(amit shaw) যাবেন হবিবপুরের সিদ্ধেশ্বরী মন্দিরে। বেলা ১টা নাগাদ দেবী মহামায়ার মন্দিরে পুজো দেবেন তিনি।
বেলা দেড়টার সময় বেলিজুড়ে গ্রামের কৃষক পরিবারের মধ্যাহ্ন ভোজন সারবেন অমিত শাহ।
দুপুর দুটোয় মেদিনীপুর কলেজ গ্রাউন্ডে(medinipore college ground) সভা অমিত শাহের।
সেই সভার দিকে নজর সবার। সেই সভায় শুভেন্দু অধিকারী(subhendu adhikari)-সহ বেশ কয়েকজনের বিজেপিতে যোগদান করার কথা। তালিকায় সিপিএম এবং কংগ্রেসের বিধায়করা থাকবেন বলেই জানা গিয়েছে।
মেদিনীপুরের কর্মসূচি সেরে বিকেলে কলকাতায় ফিরবেন অমিত শাহ।  রাজ্য রাজনীতি রীতিমতো সরগরম স্বরাষ্ট্রমন্ত্রীর এই রাজ্য সফর ঘিরে।

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...