Saturday, April 4, 2026

নির্বাচনের পরেও দল ভাঙাবে বিজেপি, মমতাকে সতর্ক করলেন যশবন্ত সিনহা

Date:

Share post:

একুশের নির্বাচনকে মাথায় রেখে ইতিমধ্যেই কোমর বেঁধে মাঠে নেমেছে সমস্ত রাজনৈতিক দল। বঙ্গ দখলের লড়াইয়ে তৃণমূল সরকারকে(TMC government) চাপে রাখতে কোনওরকম কার্পণ্য করছে না বিজেপি(BJP)। দল ভাঙানোর পাশাপাশি রাষ্ট্রপতি শাসন জারি করা হোক এই দাবীতে রীতিমতো সরব হয়েছে গেরুয়া শিবির। এই সমস্ত কিছুর মাঝেই রাজ্যের তিন আইপিএসের ডেপুটেশন ডাকা হয়েছে। সব মিলিয়ে যথেষ্ট চাপে রাজ্যের মুখ্যমন্ত্রী(Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এহেন পরিস্থিতির মাঝেই একে একে মমতার পাশে এসে দাঁড়িয়েছেন কেজরিওয়াল, ভূপেশ বাঘেল(Bhupesh Baghel), অশোক গেহলটের(Ashok Gahlot) মতো নেতারা। সেই ধারা অব্যাহত রেখে এবার মমতার পাশে দাঁড়ালেন অটল জামানার প্রাক্তন বিজেপি নেতা যশবন্ত সিনহা(Yashwant Sinha)। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপির ষড়যন্ত্র সম্পর্কে রীতিমত সতর্ক করে দিলেন তিনি।

শুক্রবার রাতে একটি টুইটে দেশের প্রাক্তন অর্থমন্ত্রী যশবন্ত সিনহা লেখেন, ‘নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে সার্জিক্যাল স্ট্রাইক শুরু করেছে বিজেপি। নির্বাচনের পর আরো একদফা এই সার্জিকাল স্ট্রাইক চালানো হবে এবং তার জন্য প্রস্তুত থাকতে হবে তৃণমূলকে। বিজেপির এই ষড়যন্ত্র আটকাতে গেলে বিপুলসংখ্যক আসন নিয়ে জিতে আসতে হবে তৃণমূলকে অন্য আর কোনও বিকল্প নেই এটাই এখন সময়ের দাবি।’ অর্থাৎ তৃণমূলকে সতর্ক করে দিয়ে এদিন যশবন্ত সিনহা জানিয়ে দিলেন বিজেপি সার্জিক্যাল স্ট্রাইক শুধু ভোটের আগে নয়, ভোটের পরেও হতে পারে।

আরও পড়ুন:গেরুয়া তিলক কপালে ‘গেরুয়া’ যাত্রাপথে শুভেন্দু

উল্লেখ্য, বিগত কয়েকদিনে একাধিক হেভিওয়েট নেতা তৃণমূল ছড়ার কথা ঘোষণা করেছেন। এটা বেশ স্পষ্ট যে এই সমস্ত নেতারা তার শনিবার অমিত শাহের সহ মঞ্চে বিজেপিতে যোগ দিতে চলেছেন। এহেন পরিস্থিতিতে দল ভাঙানোর যে খেলা বিজেপি শুরু করেছে তা যে এখনই থামার নয় এটা বুঝিয়ে দিয়েছেন অমিত শাহের বিরাগভাজন বিজেপি নেতা যশবন্ত সিনহা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...