Thursday, April 2, 2026

দেশে করোনা আক্রান্তের সংখ্যা এক কোটি পার, মোদি সরকারকে তোপ রাহুলের

Date:

Share post:

দেশে করোনা(Coronavirus) আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে লাগাতারভাবে। শনিবার মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে এক কোটির গণ্ডি। মৃত প্রায় ১.৫ লক্ষ। দেশে করোনার এমন ভয়াবহ পরিস্থিতির জেরে সরাসরি মোদি সরকারকে(Modi government) তোপ দেগে সরব হয়ে উঠলেন কংগ্রেসের প্রাক্তন অধ্যক্ষ রাহুল গান্ধী(Rahul Gandhi)। করোনা পরিস্থিতি সামাল দিতে মোদি সরকারের নীতি নিয়ে এদিন টুইটারে আক্রমণ শানান তিনি।

শনিবার টুইট করে রাহুল গান্ধী লেখেন, ‘দেশে করোনা আক্রান্তের সংখ্যা এক কোটি ছাড়িয়ে গিয়েছে। প্রায় ১.৫ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) ২১ দিনে করোনার বিরুদ্ধে লড়াইয়ে জেতার দাবি ও অপরিকল্পিত লকডাউন কোনওটাই সফল হলো না। তবে এটা ঠিক, সরকারের অপরিকল্পিত পদক্ষেপের জন্য লক্ষ মানুষের প্রাণ চলে গেল।’ উল্লেখ্য, দেশে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা আগের চেয়ে কিছুটা কম হলেও সংক্রমণের তালিকা বেড়েই চলেছে। লাগাতার ছয়দিন আক্রান্তের সংখ্যা ৩০ হাজারের নিচে রয়েছে।

আরও পড়ুন:গেরুয়া তিলক কপালে ‘গেরুয়া’ যাত্রাপথে শুভেন্দু

তথ্য অনুযায়ী শেষ ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৫,১৫২ জন। ৩৪৭ জনের মৃত্যু হয়েছে ২৪ ঘন্টায়।পাশাপাশি ২৯ হাজার ৮৮৫ জন সুস্থ হয়ে উঠেছেন এই ভাইরাসকে হারিয়ে। রিপোর্ট বলছে সুস্থ ও মৃতের সংখ্যা বাদ দিয়ে ভারতে বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা ৩ লক্ষের বেশি। আইসিএমআর-এর তথ্য অনুযায়ী, ১৮ ডিসেম্বর পর্যন্ত দেশে ১৬ কোটি টেস্ট করা হয়েছে।

Related articles

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...

কমিশনের নির্দেশে রদবদল! সরলেন মালদহের কমিশনার, দায়িত্বে গুলাম আলি আনসারি

বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে একাধিক প্রশাসনিক পদে রদবদল শুরু করেছিল নির্বাচন কমিশন। গত কয়েক সপ্তাহে শীর্ষ...

মালদহ-কাণ্ডে নবান্নের তৎপরতায় সন্তুষ্ট কমিশন, আইনশৃঙ্খলায় কড়া নজর রাজ্যের

মালদহের কালিয়াচকের সাম্প্রতিক অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক সারলেন মুখ্য নির্বাচন...