Saturday, April 4, 2026

অমিতের সভায় বিজেপিতে কারা যোগ দেবেন? নজর রাখুন

Date:

Share post:

দু’দিনের সফরে রাজ্যে এসেছেন অমিত শাহ। আর কিছুক্ষণ পরেই মেদিনীপুরে সভা। শুভেন্দু সহ একাধিক নেতার বিজেপিতে যোগদানের সম্ভাবনা।

সূত্রের খবর যোগ দেবেন
শীলভদ্র দত্ত, ব্যারাকপুর (তৃণমূল) বনশ্রী মাইতি, কাঁথি উত্তর (তৃণমূল) বিশ্বজিৎ কুণ্ডু, কালনা (তৃণমূল) দীপালি বিশ্বাস, গাজোল (তৃণমূল) সুকরা মুণ্ডা, নাগরাকাটা (তৃণমূল) সৈকত পাঁজা, পূর্ব বর্ধমান (তৃণমূল) অশোক দিন্দা, তমলুক (সিপিআই) তাপসী মণ্ডল, হলদিয়া (সিপিএম) সুদীপ মুখোপাধ্যায়, পুরুলিয়া (কংগ্রেস)।
বিজেপিতে যোগদানকারী নেতাদের তালিকা তালিকায় আছেন নয় বিধায়ক। এদের মধ্যে ছ’জন বিধায়ক তৃণমূল কংগ্রেসের। বিজেপির তালিকায় তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল, প্রাক্তন সাংসদ দশরথ তিরকে( উত্তর কাঁথি), হলদিয়া তমলুকের বিধায়ক যোগ দিচ্ছেন বিজেপিতে। এছাড়াও যোগ দেবেন কালনা ও পূর্ব বর্ধমানের তৃণমূল বিধায়ক। বিজেপিতে যোগ দিচ্ছেন ছয় সংখ্যালঘু নেতাও।
এছাড়াও একঝাঁক সাংসদ ও বিধায়ক বিজেপিতে যোগদান করবেন বলে জানা গিয়েছে । সেই তালিকায় আছে সুনীল মণ্ডল (সাংসদ), দশরথ তিরকে( প্রাক্তন সাংসদ), উত্তর কাঁথির বিধায়ক বনশ্রী মাইতি, হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল, পুরুলিয়ার বিধায়ক বিশ্বজিত কুণ্ডু, কালনার বিধায়ক, সৈকত পাঁজা , পূর্ব বর্ধমানের বিধায়ক,ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত, গাজোলের বিধায়ক দীপালি বিশ্বাস, প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, কর্নেল দীপ্তাংশু চৌধুরী, কংগ্রেস নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়।
এখন চূড়ান্ত ছবিটা স্পষ্ট হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই ।

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...