Tuesday, June 16, 2026

সন্ত্রাসবাদী হামলা কাবুলে, ভয়াবহ বিস্ফোরণে মৃত ৯

Date:

Share post:

গাড়িবোমা বিস্ফোরণ (Explosion) কাবুলে (Kabul)। মৃত্যু হয়েছে ৯ জনের। জখম ৬। বিস্ফোরণ ঘটেছে রবিবার সকালে পিডি-5 অফ দি সিটির স্পিন কলয় স্কোয়ারে।

আফগানিস্তানের (Afganistan) স্বরাষ্ট্রমন্ত্রী মাসুদ (Home Minister Masoud Andarabi) আনদারাবি টুইটারে এই বিস্ফোরণের খবর জানিয়েছেন। জানা গিয়েছে, বিস্ফোরণস্থলে তিনটি গাড়িকে জ্বলতে দেখা গিয়েছে। তবে ওই গাড়িগুলিই বিস্ফোরণের উৎস নাকি, বিস্ফোরণের জেরে এগুলি জ্বলছে, সেটা পরিষ্কার হয়নি।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র তারিক আরিয়ান জানিয়েছেন, ‘কাবুল শহরে সন্ত্রাসবাদীরা আক্রমণ শানিয়েছে। বিস্ফোরণে আমাদের ৯ জন নাগরিক মারা গিয়েছেন। জখম হয়েছেন কমপক্ষে ৬ জন।’

আফগান নিরাপত্তা বাহিনী সূত্রেও এই খবর স্বীকার করে নিয়ে বলা হয়েছে, নাশকতা ঘটাতে কাবুলের পশ্চিম প্রান্তে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি ব্যবহার করেছে সন্ত্রাসবাদীরা।

সূত্রের খবর, কাবুলের সংসদ সদস্য হাজি খান মহম্মদ ওয়ার্দাককে (Haji Khan Mohammad Wardak) নিশানা করেই এই হামলা ঘটেছে। এখনও ওয়ার্দাক নিরাপদেই রয়েছেন বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন : আর্থিক দুর্নীতি! ফারুক আবদুল্লার ১২ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

Related articles

দায়িত্ব আপনাদেরই: কুণাল-সহ তৃণমূল নেতাদের ডিম ছোড়ার প্রতিবাদে শাহকে চিঠি সৌগতর

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) উপর হামলার নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী...

৮০ লাখ টাকায় পাইয়ে দেবেন দোকানের অনুমতি! স্বরূপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলার

টলিউডে তোলাবাজি ও শ্লীলতাহানির পর ফের মারাত্মক অভিযোগ স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) বিরুদ্ধে। গত রবিবার রিজেন্ট পার্ক থানায়...

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...