Tuesday, June 23, 2026

নারদকাণ্ডে অভিযুক্ত শুভেন্দুকে নেওয়ার পরদিন এই বিজেপি নেতা কী বললেন শুনুন!

Date:

Share post:

নারদকাণ্ডে অভিযুক্ত তৃণমূল-ত্যাগী নেতা শুভেন্দু অধিকারীকে গতকালই বিজেপিতে বরণ করে নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তার পরদিন উল্টো সুর বিজেপিরই আরেক প্রভাবশালী নেতার গলায়। রবিবার হুগলির চুঁচুড়ায় দলীয় বৈঠকে যোগ দেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। গতবার উত্তরপ্রদেশে বিজেপির বিপুল জয়ের সময় তিনিই ছিলেন গেরুয়া শিবিরের রাজ্য সভাপতি। এহেন প্রভাবশালী বিজেপি নেতা বাংলায় দলের প্রচারে এসে বললেন, আমাদের দলে ভ্রষ্টাচারীদের জায়গা নেই। শনিবার নারদ ঘুষকান্ডে অভিযুক্ত শুভেন্দুকে সাদরে দলে নিয়েছেন অমিত শাহ। আর তার পরদিন মৌর্যের কথা শুনে অবাক সবাই।

বিজেপির হুগলি জেলায় সাংগঠনিক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন মৌর্য। সেখানে তিনি বলেন, “ভ্রষ্টাচারীদের বিজেপিতে কোনও জায়গা নেই।” নারদকান্ডে নাম জড়ানো শুভেন্দু অধিকারীকে দলে নেওয়ার পরের দিনই চুঁচুড়ায় এসে সাংবাদিকদের এই মন্তব্য করেন বিজেপিশাসিত উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী। শুরুতেই তিনি পশ্চিবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। পাশাপাশি বলেন, “তৃণমূল কংগ্রেসে দুর্নীতিপরায়ণ নেতার সংখ্যা এত বেশী যে সেই সমস্ত নেতাদের বাদ দিলে আর তৃণমূলে কেউ থাকবে না।” তাঁর দাবি, “সবাই ভাবছেন দুর্নীতিপরায়ণ নেতারা বিজেপিতে আসলে বিজেপি তাদের গ্রহণ করবে। কিন্তু তা ঠিক নয়।” মৌর্যের ব্যাখ্যা, “বিজেপি একটা পদ্ধতির মধ্যে দিয়ে যায়। আর সেখানে যারা আছেন তাঁরাই ঠিক করেন কাকে নেওয়া হবে আর কাকে নয়। দুর্নীতিগ্রস্তদের আমরা সংরক্ষণ দিই না, সাজা দিই।”

আরও পড়ুন- ঝাঁঝ বাড়ছে কৃষক আন্দোলনের, সোমবার ফের অনশনে অন্নদাতারা

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...