Monday, April 13, 2026

দেশে প্রথম প্রাণী সৎকারের জন্য বৈদ্যুতিক চুল্লি তৈরি দক্ষিণ দমদমে

Date:

Share post:

দেশের মধ্যে প্রথম প্রাণী সৎকারের জন্য বৈদ্যুতিক চুল্লি তৈরি হয়েছে দক্ষিণ দমদমে। যা চালু হচ্ছে আগামী মঙ্গলবারই। মৃত গরু, ছাগল, কুকুর, বিড়াল, মোষ, শূকর পোড়ানো যাবে এই চুল্লিতে। খরচ হয়েছে প্রায় চার কোটি টাকা। এটি তৈরি করেছে কেএমডিএ (Kolkata Metropolitan Development Authority)। শনিবার একথা জানিয়েছে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

মঙ্গলবার এই চুল্লির উদ্বোধন করবেন পুরমন্ত্রী। দু’টি বৈদুতিক চুল্লি রয়েছে এখানে। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে দক্ষিণ দমদমের প্রমোদনগরে ডাম্পিং গ্রাউন্ডের পাশে এই চুল্লি তৈরি করা হয়েছে।

মৃত প্রাণী অধিকাংশ সময়ই ডাম্পিং গ্রাউন্ডে ফেলে দেওয়া হয়। তা থেকে দূষণ ছড়ায়। আবার রাস্তার উপরও মৃত কুকুর, বিড়াল পড়ে থাকতে দেখা যায়। এই মৃত প্রাণীগুলির সঠিকভাবে সৎকারের ব্যবস্থা করাই মূল লক্ষ্য। তবে মৃত গৃহপালিত প্রাণীর ক্ষেত্রে কোনও টাকা নেওয়া হবে কি না, সে বিষয়ে এখনও কিছু জানায়নি দক্ষিণ দমদম পুরসভা।

আরও পড়ুন: শুভেন্দুর ছবিতে জুতোর মালা পরিয়ে বিক্ষোভ নন্দীগ্রামে

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...