Saturday, June 13, 2026

কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে রবিভূমে সফর শুরু অমিতের

Date:

Share post:

শান্তিনিকেতনকে রবীন্দ্রনাথের (Rabindranath Thakur) জন্মস্থান বলা বা রবীন্দ্রনাথের প্রতিকৃতির উপর অমিত শাহর (Amit Shah) ছবি দেওয়া ব্যানার টাঙানো- এই সব বিতর্কের মধ্যেই রবিবার বিশ্বভারতী ঘুরে দেখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই দিন এগারোটার একটু আগেই কলকাতা বিমানবন্দর থেকে কপ্টারে শান্তিনিকেতন (Shantiniketan) পৌঁছেন তিনি। সঙ্গে ছিলেন কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijaybargya), মুকুল রায়(Mukul Roy), দিলীপ ঘোষ(Dilip Ghosh)।

বিশ্বভারতীর হেলিপ্যাডে নামে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কপ্টার। তাঁকে স্বাগত জানান অরবিন্দ মেনন (Arbind Menon), লকেট চট্টোপাধ্যায়(Locket Chatterjee), অনুপম হাজরা(Anupom Hazra), রাজু বন্দ্যোপাধ্যায়(Raju Benarjee), রাহুল সিনহা(Rahul Sinha)-সহ বিজেপির(Bjp) নেতৃত্ব।

শ্রীনিকেতন ফুটবল মাঠের হেলিপ্যাড থেকে অমিত শাহকে নিয়ে বিশ্বভারতীর যায় কনভয়।
প্রথমে রবীন্দ্রভবনে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর উপাসনা গৃহ, সঙ্গীত ভবন ঘুরে দেখেন তিনি।

সঙ্গীত ভবনের পড়ুয়াদের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখেন অমিত শাহ। রবীন্দ্রনাথের সহযোগে পাঁচটি গান পরিবেশন করা হয়। গানের সঙ্গে তাল দিতেও দেখা যায় তাঁকে।
অনুষ্ঠান শেষে নিজেই মঞ্চে উঠে শিল্পীদের সঙ্গে আলাপ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মঞ্চে তাঁদের সঙ্গে গ্রুপ ফোটো তোলেন।শান্তিনিকেতনে ভিজিটর্স বুকে নিজের প্রতিক্রিয়া লেখেন অমিত শাহ।

সেখান থেকে বেরিয়ে সোজা বাংলাদেশ ভবনে যান তিনি। সেখানে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী তাঁকে সাল পরিয়ে স্বাগত জানান। সেখানেও রবীন্দ্র সংগীত পরিবেশন করা হয়।

আরও পড়ুন : বিনয়-অনীত জন্মভিটেয় আজ গুরুংয়ের প্রত্যাবর্তন

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...