Saturday, May 23, 2026

আজ মরসুমের শীতলতম দিন, সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম

Date:

Share post:

শনিবারের পর রবিবার আরও নামল তাপমাত্রা। আজ মরশুমের শীতলতম দিন। আজ কলকাতার তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। এটাই এখনও পর্যন্ত শহরের শীতলতম দিন। বেশ কিছু জেলায় তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রির নিচে। পূর্ব, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বীরভূম জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

শনিবার কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে যা ২ ডিগ্রি কম। শুক্রবার তাপমাত্রা ছিল ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি ছিল। আবহাওয়া দফতর (Weather Office) সূত্রে খবর, মঙ্গলবার পর্যন্ত ১২ ডিগ্রির আশেপাশেই থাকতে পারে তাপমাত্রা। বড়দিনের সময় তাপমাত্রা সামান্য বাড়লেও, তা ১৪ ডিগ্রির আশপাশেই থাকার জোর সম্ভাবনা।

মাসের প্রথম দিকে পশ্চিমি ঝঞ্ঝার কারণে তাপমাত্রা বেশি ছিল। সেইসঙ্গে কুয়াশার কারণেও শীত বাধাপ্রাপ্ত হচ্ছিল। তবে বর্তমানে ঝঞ্ঝা কেটে যাওয়ায়, হিমালয়ের তুষারছোঁয়া বাতাস নেমে আসছে সমতলে। উত্তর ভারতের ঠান্ডা বাতাস বিহার, ঝাড়খণ্ড হয়ে বাংলাতেও ঢুকে পড়েছে।

আরও পড়ুন : দেশে প্রথম প্রাণী সৎকারের জন্য বৈদ্যুতিক চুল্লি তৈরি দক্ষিণ দমদমে

রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। জেলার সর্বনিম্ন তাপমাত্রার দিকে চোখ রাখলে দেখা যায়, দমদমে ১০.৮, সল্টলেকে ১০.১, পানাগড় ৫.০, পুরুলিয়া ৭.০, শ্রীনিকেতন/দুর্গাপুর ৭.৬ ও ব্যারাকপুরের তাপমাত্রা ৭.৯ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। দিল্লির তাপমাত্রা চার ডিগ্রির আশপাশে রয়েছে। বিহারের গয়ায় পারদ নেমেছে ৩.৬ ডিগ্রিতে, ডালটনগঞ্জে ৬.৩ ডিগ্রিতে।

Related articles

শিক্ষাক্ষেত্রেও এবার বেসরকারীকরণের হাওয়া! রাজ্যে ‘বিদ্যাঞ্জলি’ প্রকল্প চালুর তোড়জোড়

বিজেপির বাংলায় শিক্ষাক্ষেত্রেও এবার বেসরকারীকরণের থাবা! কেন্দ্রের নতুন প্রকল্প চালুর নামে শিক্ষাঙ্গনে বেসরকারি পুঁজি ও স্বেচ্ছাসেবী সংগঠনকে সযত্নে...

অল্পের জন্য রক্ষা! প্রাণে বাঁচলেন ৩ সেনা আধিকারিক, বিতর্ক ‘চিতা’ নিয়ে 

বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন তিন ভারতীয় সেনা আধিকারিক। লেহতে ভেঙে পড়ল ভারতীয় সেনার চপার।...

গ্রেফতার হবে ছেলে! ঘুম উড়েছে CJP প্রতিষ্ঠাতা অভিজিতের বাবা-মায়ের

সন্তানকে শিক্ষা দিয়ে, বিদেশে শিক্ষিত করার অর্থ সঞ্চয় করে, উচ্চশিক্ষিত করে সব বাবা-মাই চান তাঁদের সুস্থ সুন্দর জীবন।...

৯৬’এর সিপিআইএম আর ২৬’এর বিজেপি সমান: হকার উচ্ছেদের প্রতিবাদ তৃণমূলের

রাজ্যে ক্ষমতা দখলের আগে থেকে বুলডোজারের ভয় তৈরি করেছিলেন বিজেপির নেতারা। বিজেপি প্রথমবার বাংলায় ক্ষমতা দখলের পরে সেই...