Saturday, April 4, 2026

অমিতের বোলপুর সফরে নেই শুভেন্দু, থাকবেন বিদায়ে

Date:

Share post:

শোনা গিয়েছিল বিজেপিতে যোগ দিয়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে বোলপুর সফরে যাবেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। কিন্তু সেটা হচ্ছে না। অন্ডাল বিমানবন্দরে তাঁকে বিদায় জানাতে উপস্থিত থাকবেন শুভেন্দু। শনিবার মেদিনীপুরের কলেজে মাঠের সমাবেশে শুভেন্দুর হাতে বিজেপির পতাকা তুলে দিয়েছেন অমিত শাহ। কলকাতা ফেরার পথে দিলীপ ঘোষ (Dilip Ghosh), মুকুল রায়(Mukul Roy), কৈলাস বিজয়বর্গীয়দের (Kailash Bijaybargya) সঙ্গে শুভেন্দুকেও তুলে নিয়েছেন নিজের কপ্টারে। রাতে রাজারহাটের হোটেলে সাংগঠনিক বৈঠকেও আমন্ত্রিত ছিলেন শুভেন্দু।

এই প্রেক্ষিতে মনে করা হয়েছিল বোলপুর (Bolpur) সফরে অমিতের, সঙ্গেই থাকবেন শুভেন্দু অধিকারী। কিন্তু সেটা হচ্ছে না। নিউটাউনের হোটেল থেকে বেরিয়ে শান্তিনিকেতনের পথে পা বাড়িয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দমদম বিমানবন্দর থেকে কপ্টারে যাবেন বোলপুর। সেখান থেকে শান্তিনিকেতনের অনুষ্ঠানে যোগ দেবেন এগারোটা নাগাদ।

তারপর একটায় পারুলডাঙায় বাউল শিল্পীর বাড়িতে মধ্যাহ্নভোজ। দুটো ও চারটেয় রোড শো। এরপর পরই সাংবাদিক বৈঠক। অন্ডাল বিমানবন্দর হয়ে দিল্লি ফিরবেন তিনি। সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বিদায় জানাতে উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...