Monday, April 6, 2026

এগিয়ে থেকেও ১-১ গোলে ড্র এসসি ইস্টবেঙ্গলের

Date:

Share post:

আইএসএলের(ISL) সপ্তম ম‍্যাচে, ১ গোলে এগিয়ে থেকেও কেরলা ব্লাস্টার্সের( Kerala Blasters)সঙ্গে ১-১ গোলে ড্র করল এসসি ইস্টবেঙ্গল( Sc East Bengal)। অফুরন্ত গোলের মিস এবং ডিফেন্সের ভুলে ১ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হল রবি ফাউলারের(Robi Fauler)দলকে।

ম‍্যাচে এদিন শুরু থেকে চোখে পড়ে অন‍্য ইস্টবেঙ্গলকে। শুরু থেকেই আক্রমনে ঝাপায় পিলকিল্টন (pilkington) , মহম্মদ রফিকরা( Mohammad Rafique)। ম‍্যাচের ১৩ মিনিটে কেরলা ব্লাস্টর্সের ফুটবলার নিষু কুমারের আত্মঘাতী গোলে ১-০ এগিয়ে যায় এসসি ইস্টবেঙ্গল। এরপর প্রথমার্ধে বেশ কয়েকবার আক্রমণে ঝাপায় ইস্টবেঙ্গল। কিন্তু প্রথমার্ধে গোলের দরজা খুলতে ব‍্যর্থ হয় তারা। ম‍্যাচে এদিন দুরন্ত খেলেন মহম্মদ রফিক।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁজ বাড়ায় রবি ফাউলারের দল। দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি গোলের সুযোগ মিস করে মাঘোমা, মহম্মদ রফিকরা। এরই মাঝে পাল্টা আক্রমণ ঝাপায় কিভু ভিকুনার( kivu Vicuna) কেরলা। যার ফলে ম‍্যাচের ইনজুরি টাইমে কেরলের হয়ে সমতা ফেরান পরিবর্ত হিসাবে মাঠে নামা জ‍্যাকসন সিং। এই ড্র এর ফলে ৬ ম‍্যাচে ২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দশম স্থানে পৌঁছাল এসসি ইস্টবেঙ্গল।

আরও পড়ুন:সুনীলদের জন‍্য আলাদা পরিকল্পনা নেই, জানালেন হাবাস

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...