Friday, April 3, 2026

শুভেন্দু দল ছাড়তেই তৃণমূলে ফিরলেন পূর্ব মেদিনীপুরের এই দাপুটে নেতা

Date:

Share post:

মেদিনীপুরের জনসভায় অমিত শাহের (Amit Sah) হাত ধরে শুভেন্দু অধিকারী (Subhendu Adhikary) বিজেপিতে (BJP) যোগদানের ২৪ঘন্টা কাটতে না কাটতেই তৃণমূলে (TMC) ফিরলেন মামুদ হোসেন (Mamood Hossain)। একদা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের প্রাক্তন সহ-সভাধিপতি, দাপুটে নেতা মামুদ কয়েক বছর আগে তৃণমূল ছেড়ে বামফ্রন্টে যোগ দিয়েছিলেন। আজ, রবিবার তৃণমূল ভবনে তিনি মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee) ও মন্ত্রী সৌমেন মহাপাত্রের (Soumen Mohapatra) হাত ধরে দলে ফেরেন।

আরও পড়ুন:আচমকাই গুরুদ্বারে মোদি, কৃষক আন্দোলন রুখতেই এই ছক, অভিযোগ বিরোধীদের

উল্লেখ্য, ২০১৬ সালে ডিএসপি (DSP) দলের হয়ে বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। পরে সিপিএমের (CPIM) পার্টি মেম্বার হন। এদিন প্রায় ৫০০ জন অনুগামীকে নিয়ে তিনি তৃণমূলে যোগ দেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানানো হয়।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...