Monday, April 6, 2026

সিঁড়ি ভেঙে ভেঙে ওঠা নেতা শাহকে বলেন কিনা ‘আমি বাচ্চা, আমাকে শেখান!

Date:

Share post:

অসাধারণ মন্তব্য। রাজ্যের প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন সাংসদ, অসংখ্য সরকারি সংস্থার প্রাক্তন চেয়ারম্যান শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ( Amit Shah) বললেন, আমি বাচ্চা, আপনি আমাকে শেখান। আমি ইনফ্যান্টের শিশু। আপনার কাছে শিখতে চাই।

আরও পড়ুন- শুভেন্দুকে সঙ্গে নিয়েই বীরভূম সফরে অমিত শাহ

যে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) অরাজনৈতিক সভার মঞ্চ থেকে বলেছিলেন, আমি সিঁড়ি ভাঙতে ভাঙতে উঠেছি। লিফটে উঠিনি।সেই শুভেন্দুই বিজেপিতে যোগ দিয়ে হয়ে গেলেন বাচ্চা! রাজনৈতিক মহল এ নিয়ে বাঁকা হাসি হাসতে শুরু করেছে। রাজ্যের দাপুটে নেতার এ হেন পরিবর্তন আর পরিণতিতে অবাক সকলে।

যে বৈঠকে এই মন্তব্য, তা শনিবার বসেছিল এয়ারপোর্টের কাছে এক হোটেলে। মেদিনীপুরের সভা শেষে চপারে করে অমিত শাহ কলকাতায় এসে এই বৈঠক করেন। আর তার সাক্ষী ছিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh), মুকুল রায় (Mukul Roy), কৈলাশ বিজয়বর্গী (Kailash Vijaybargi) ভোটের কাজে আসা ৮ মন্ত্রী, ৫ রাজ্যের সাংগঠনিক সাধারণ সম্পাদক ও ৫ জোনের দায়িত্বপ্রাপ্তরা।

আর সেখানেই টার্গেট ফিক্স করে দেন অমিত শাহ। এখনই প্রতি মাসের টার্গেট ঠিক করে দিয়েছেন। আপাতত দল অভিযান ভোটার তালিকা খতিয়ে দেখা ও দেওয়াল লেখা।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...