Saturday, June 13, 2026

শুভেন্দুকে সঙ্গে নিয়েই বীরভূম সফরে অমিত শাহ

Date:

Share post:

সদ্য গেরুয়া হওয়া শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়েই রবিবার বীরভূম সফরে যাচ্ছেন অমিত শাহ৷ অনুব্রত মণ্ডলের জেলায় শুভেন্দুকে নিয়ে যাওয়ার অর্থ, শুভেন্দু-অনুব্রত যুদ্ধ চালু করে দেওয়া, এমনই ধারনা রাজনৈতিক মহলের।

আরও পড়ুন- পুলিশ-প্রশাসনের অভিযুক্ত আধিকারিকদের বদলি করতে হবে, রাজ্যকে কড়া চিঠি নির্বাচন কমিশনের
রবিবার শান্তিনিকেতনের বিনয় ভবনের প্যারেড গ্রাউন্ডে শাহ নামবেন বেলা সাড়ে ১০টা নাগাদ। বাংলাদেশ ভবনে গিয়ে বিশ্বভারতীর উপাচার্যের সঙ্গে কথা বলবেন তিনি৷ ঘুরে দেখবেন বিশ্বভারতী। কথা বলতে পারেন শান্তিনিকেতনের পড়ুয়াদের সঙ্গে। বাসুদেব দাস বাউলের বাড়িতে শাহের মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়েছে। মধ্যাহ্নভোজ শেষে তিনি যাবেন হনুমান মন্দিরে। সেখান থেকে বোলপুরের ডাকবাংলো ময়দানে । বোলপুর চৌরাস্তা পর্যন্ত তাঁর পদযাত্রা করারও কথা। পদযাত্রা শেষে সভা করার কথা অমিত শাহের৷
এরপর তিনি যাবেন বোলপুরের এক বেসরকারি রিসর্টে। ওখানে ঘণ্টাখানেকের সাংবাদিক সম্মেলন শেষ করে অন্ডাল এয়ারপোর্ট থেকে দিল্লি ফিরবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ৷ বিজেপি সূত্রে খবর, গোটা সফরেই শাহ-সঙ্গী শুভেন্দু অধিকারী।

Related articles

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...