Tuesday, June 9, 2026

পুলিশ-প্রশাসনের অভিযুক্ত আধিকারিকদের বদলি করতে হবে, রাজ্যকে কড়া চিঠি নির্বাচন কমিশনের

Date:

Share post:

দরজায় কড়া নাড়ছে রাজ্যের বিধানসভা নির্বাচন। হাতে আর বেশি সময় নেই। ৩০ মে বিধানসভার মেয়াদ শেষ হওয়ার আগেই শেষ করতে হবে ২০২১-এর নির্বাচন। ইতিমধ্যেই ভোটের ময়দানে নেমে পড়েছে রাজ্যের রাজনৈতিক দলগুলি। পিছিয়ে নেই কমিশনও। পুলিশ কিংবা প্রশাসনের কোনও আধিকারিকের বিরুদ্ধে যদি অভিযোগ থাকে, তাহলে তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিল নির্বাচন কমিশন (Election Commission Of India)। এমনকি, গত নির্বাচনে যদি কারও বিরুদ্ধে গাফিলতি অভিযোগে রাজ্য নির্বাচনী আধিকারিকের অফিস থেকে পদক্ষেপ করা হয়ে থাকে, তাহলেও রেহাই মিলবে না। এই মর্মে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যসচিব ও মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) দফতরে চিঠি চলে এসেছে বলে সূত্রের খবর।

লক্ষ্য অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন। সেইদিক লক্ষ্য রেখেই প্রস্ততি নিচ্ছে নির্বাচন কমিশন। ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে জোরকদমে। আগামী ১৫ জানুয়ারি প্রকাশিত হবে চূড়়ান্ত ভোটার তালিকা।

আরও পড়ুন- আমি পাগলা ষাঁড় নই যে BJP-তে যাবো! দাদা শুভেন্দুকে কটাক্ষ ভাই দিব্যেন্দুর

Related articles

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষীর জামিনের আবেদন খারিজ, FIR-এ আরও কড়া ধারা যোগ

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। উল্টে তাঁর বিরুদ্ধে...

লোকভবনে মাধ্যমিকের কৃতীদের সংবর্ধনা, নিজের জীবনসংগ্রাম ও সাফল্যের তিন মন্ত্র শোনালেন রাজ্যপাল

মাধ্যমিক পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করা রাজ্যের কৃতী পড়ুয়াদের বিশেষ সংবর্ধনা দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। মঙ্গলবার...