Monday, April 13, 2026

শুভেন্দুর ছবিতে জুতোর মালা পরিয়ে বিক্ষোভ নন্দীগ্রামে

Date:

Share post:

অমিত শাহের (Amit Sah) হাত ধরে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বিজেপিতে (BJP) যোগ দেওয়ার পরই তাঁর বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন তাঁরই অনুগামী তৃণমূল (TMC) কর্মীদের একাংশ। শুভেন্দুর ফ্লেক্স, পোস্টার পুড়িয়ে প্রতিবাদ জানানো হয়েছে। কোথাও আবার শুভেন্দুর ছবিতে জুতোর মালা। অন্যদিকে শুভেন্দু বিজেপিতে যোগদানের পরই এদিন হলদিয়ার শিল্পাঞ্চল এলাকায় দাদার অনুগামী লেখা ও এলাকাজুড়ে থাকা সমস্ত পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলা হয়। এই ঘটনা নিয়ে উত্তেজনা ছড়ায় হলদিয়ার টাউনশিপ, মঞ্জুশ্রী, দুর্গাচক-সহ বিভিন্ন এলাকায়।

শুভেন্দুর প্রতি সবচেয়ে বেশি উগরে দিচ্ছে তাঁরই বিধানসভা এলাকা নন্দীগ্রামের ( Nandigram) তৃণমূল কর্মী-সমর্থকরা। শুভেন্দুর বিজেপিতে যোগদানের পর নন্দীগ্রামের ১নং ব্লকের হাজারা কাটায় প্রাক্তন মন্ত্রীর পোস্টারে জুতোর মালা পরিয়ে সেই ভিডিও ভাইরাল করে তৃণমূল কর্মীরা।

শুভেন্দুর পাশাপাশি এদিন বিজেপিতে যোগ দিয়েছেন প্রাক্তন সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির চেয়ারম্যান দশরথ তিরকেও। তাঁর এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে আলিপুরদুয়ারের কুমারগ্রামের বিজেপি কর্মীরা। দশরথ তিরকে বিজেপিতে যোগদানের পরই বিজেপি কর্মীরা প্রতিবাদে পথে নেমে মিছিল করে এবং তাঁর কুশপুতুলও দাহ করা হয়। আলিপুরদুয়ারের বারোবিশাতেও প্রাক্তন সাংসদের ছবিতে জুতোর মালা পরিয় মিছিল করা হয়।

বিজেপিতে যোগাদানকারী কালনার তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডুর বিরুদ্ধেও ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কর্মীরা। কালনায় তাঁর ছবিতে কালি মাখিয়ে কুশপুত্তলিকা দাহ করে তৃণমূল কর্মীরা। ফ্লেক্সে বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডুর ছবির উপর লেখা “টেট শ্রী”।

আরও পড়ুন : রাজ্যের দেওয়া উপাচার্য তালিকার প্রথম দুই নাম কেটে তৃতীয়তে সম্মতি ধনকড়ের

Related articles

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

আজ বিকেলে শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আশার শেষকৃত্য

এক অধ্যায়ের অবসান ঘটিয়ে রবিবার প্রয়াত হয়েছেন কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শোকাতুর ভারতীয় সংগীত মহল। আজ শিল্পীর...

ভোটের প্রচারে আজ করিমপুর-রানাঘাট – বাদুড়িয়ায় অভিষেকের জনসভা

ছাব্বিশের বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal assembly election) শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। জোরকদমে প্রচার চালাচ্ছে...