Saturday, April 4, 2026

কয়লা পাচারকাণ্ড: লালাকে আজ বিকেলের মধ্যে হাজিরার চরম সময়সীমা বেঁধে দিল CBI

Date:

Share post:

কয়লা পাচারকাণ্ডে আজ, সোমবার বেলা ১১টার মধ্যে CBI
মূল অভিযুক্ত অনুপ মাজি (Anup Majhi) ওরফে লালাকে (LALA) তাদের দফতরে হাজিরার নোটিশ দিয়েছে। সিবিআই সূত্রে খবর, বিকেল পাঁচটার মধ্যে যদি হাজিরা না দেয় সেক্ষেত্রে লালার বিরুদ্ধে আইনানুগ কড়া ব্যবস্থা গ্রহণ করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি।

আরও পড়ুন : কয়লা পাচারকাণ্ড: লালার ঘনিষ্ঠ দুই ব্যবসায়ীর বাড়িতে সিবিআই হানা

উল্লেখ্য, গরু পাচারকাণ্ডে অভিযুক্ত এনামুল হক এখন হেফাজতে রয়েছে। এই এনামুলের সঙ্গে লালার নাম আগেই জড়িয়েছিল। তাই এনামুলের সঙ্গে লালাকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় সিবিআই। তদন্তে উঠে এসেছে, এনামুলের বাহিনী মাধ্যমেই উত্তরবঙ্গে কয়লা পাচার করত কয়লা মাফিয়া লালা।

কিন্তু কয়লা পাচার কাণ্ডে অন্যতম পান্ডা লালা এখনও বেপাত্তা। কলকাতা, পুরুলিয়া, আসানসোল, দুর্গাপুরে লালার বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়েও লালার খোঁজ মেলেনি।তাকে হন্যে হয়ে খুঁজছে সিবিআই। ইতিমধ্যেই তৃতীয়বার নোটিস সাঁটিয়ে আসা হয়েছে লালার বাড়িতে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...