Tuesday, June 23, 2026

সাদা পোশাকে চিনা সেনা ঢুকল ভারতীয় ভূখণ্ডে, তাড়াল ভারতীয় সেনা

Date:

Share post:

ফের চিনের (China) দুরভিসন্ধিমূলক কাজ। ভারতীয় সেনার তৎপরতায় তা মাঠে মারা গেল। এবার সাদা পোশাকে (Plain dress) ভারতীয় ভূখণ্ডে (Indian Territory) ঢুকে পড়ল একদল চিনা সেনা। লেহর ( Lehar) থেকে ১৩৫ কিলোমিটার পূর্বে নায়োমা (Nayoma) এলাকায় এই ঘটনা ঘটে। কিন্তু আইটিবিপির জওয়ানদের ( ITBP Force) তৎপরতায় ফিরতে বাধ্য হয় চিনা সেনা।

আরও পড়ুন : কেরলে পুর-পঞ্চায়েত ভোট লালে লাল, টানা দ্বিতীয়বার বামদের সরকারে ফেরার প্রবল সম্ভাবনা

একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকে এই খবর প্রকাশিত হয়েছে। তাদের খবর অনুযায়ী ভারত-চিন সীমান্ত চাংথাং ( indo-china Border Changthang) দিয়ে চিনা সেনারা ঢুকে পড়ে। এই এলাকায় তিব্বতি শরণার্থীরা ( Tibetian Refugee) আশ্রয় নেয়। চাপাং যাযাবররাও ( Nomad) থাকে।

ভারতীয় সেনার চোখে ধুলো দিতে তারা সাদা পোশাকে ছিল। সাধারনত এই এলাকায় যাযাবররা গবাদি পশু চড়াতে আসে। তাদেরও বাধা দেয় চিনা সেনারা। লক্ষ্যণীয় হলো প্রাথমিকভাবে বাধা দেয় এলাকার বাসিন্দারাই। তারাই সেনাকে খবর দেন। সেনা এসেই চিনের পুরো দলটিকে এলাকা ছাড়া করে। আইটিবিপির তরফে অবশ্য এ নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। তবে চিনের এই অযাচিত সংঘর্ষ বাধাতে চাওয়ার অভিপ্রায় নিয়ে ভারতীয় সেনা বৈঠক করছে। ডাকা হতে পারে চিনা প্রতিনিধিদেরও।

Related articles

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...