Saturday, April 4, 2026

রাজ্যবাসীর স্বস্তি, সপ্তাহের শুরুতেও বাড়ল না দাম

Date:

Share post:

পুজোর মরশুমে দীর্ঘ ৪৮ দিন ধরে অপরিবর্তিত ছিল জ্বালানির দাম। মরশুম শেষ হতেই, গত ২০ নভেম্বরের পর থেকে লাগাতার বেড়েই চলেছে পেট্রোল ডিজেলের দাম। পেট্রোলের দাম প্রতি লিটারে বেড়েছে ২.৬৫ টাকা। আর ডিজেলের দাম প্রতি লিটারে বেড়েছে ৩.৪০ টাকা।

আজ সোমবার, পেট্রোল প্রতি লিটার দাম ৮৫.১৯ টাকা। ডিজেল প্রতি লিটার দাম ৭৭.৪৪ টাকা। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL) -র ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী,

ডিজেলের দাম –
দিল্লি : ৭৩ টাকা ৮৭ পয়সা Delhi
মুম্বই: ৮০ টাকা ৫১ পয়সা Mumbai
চেন্নাই: ৭৯ টাকা ৩০ পয়সা Chennai
কলকাতা: ৭৭ টাকা ৪৪ পয়সা Kolkata

আরও পড়ুন : ২১ ডিসেম্বর, সোমবারের বাজার দর

পেট্রোলের দাম –
দিল্লি : ৮৩ টাকা ৭১ পয়সা
মুম্বই : ৯০ টাকা ৩৪ পয়সা
কলকাতা : ৮৫ টাকা ১৯ পয়সা
চেন্নাই : ৮৬ টাকা ৬১ পয়সা

বর্তমানে ভারতে পেট্রোল (Petrol) ও ডিজেলের (Diesel) দাম আকাশ ছোঁয়া। এর মধ্যে পেট্রোলের দাম বাড়তে বাড়তে গত দু’বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়েছে। এই নিয়ে হইচই শুরু হওয়ার পরে সোমবারও অপরিবর্তিত থাকল জ্বালানির দাম (Petrol Diesel price today)। এই নিয়ে পরপর দুসপ্তাহ অপরিবর্তিত থাকল পেট্রোল ও ডিজেলের দাম।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...