Friday, April 3, 2026

অসুস্থ শরীরেও বাড়ির কাজ, সন্তানদের জন্য রান্না করছেন, ভিডিও পোস্ট শ্রীলেখার

Date:

Share post:

মা তো। তাই হাজার কষ্ট হলেও, বাচ্চারা কী খাবে, তার জন্য খেয়াল রাখতে হয়। তার ওপর যদি বাড়ির পরিচারিকা না আসেন, তাহলে আরও চাপ। সেই সমস্যাতেই পড়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। রান্না চাপানো থেকে শুরু করে বাসন মাজা, সবটাই তিনি একা হাতে সামলাচ্ছেন। এদিকে তাঁর তিন সন্তান আবার খিদের চোটে অস্থির।

সমস্ত ছবিই উঠে এসেছে শ্রীলেখার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। ভিডিয়োর ক্যাপশনে লিখেছেন, ” রিফ্রেশওয়ালা পোস্টের পরে, আমার ব্যথা সত্ত্বেও আমি ‘গৃহপরিচারিকা’ হয়ে উঠছি, কারণ দুই ‘মাসিই’ ছুটি নিয়েছে। তাই গৃহস্থালি কাজগুলো আমাকেই করতে হচ্ছে। বলো, আমায় দেখে তোমাদের কষ্ট হচ্ছে না? ধ্যাৎ, আমার কথাগুলো কেমন যেন জটিল শোনাচ্ছে। যাই হোক, বাড়তি সন্দেহ দূর করতে বলে রাখি, এই এত্ত বড় হাঁড়িতে আমার খাবার নয়, আমার ছানাপোনাদের খাবার বানাচ্ছি। #মাইরিলিজিয়ানঅফলাভ”

তা কী রান্না করলেন পোষ্য সন্তানদের জন্য?
অভিনেত্রী জানালেন বড় হাড়িতে একসঙ্গে রান্না হচ্ছে ভাত, ডাল, কুমড়ো ও মাংস। আর সেই গন্ধ পেয়ে তাঁর পাশে ঘুরঘুর করছে তিনজন। কখনও লাফিয়ে উঠছে মায়ের কোলে। শ্রীলেখা আরও দেখালেন সিঙ্কে জমেছে একাধিক বাসন। সেগুলোও তাঁকেই পরিষ্কার করতে হবে।

একথা বলতে বলতেই অনুরাগীদের উদ্দেশ্যে তিনি সুর করে বললেন, ‘তোমরা যে রকম ভাবো, সে রকম নয় বা আমি সে রকম নই গো’। এরপরই একটা কাপড় দিয়ে রান্নাঘরের টাইলস মুছতে মুছতে বললেন, ‘একটু পিটেপিটে আছি আমি’। ভিডিও যিনি বানিয়েছেন, তাঁকে দেখা যায়নি। তবে এই ভিডিও দেখে স্পষ্ট বোঝা যায়, আমার, আপনার মত আর পাঁচটা সাধারণ মানুষের মত তিনিও একহাতে ঘর, আরেক হাতে চাকরি সামলান।

Related articles

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...