Saturday, April 4, 2026

পৃথ্বীর জায়গায় শুভমন নয় কেন? শাস্ত্রীর সিদ্ধান্ত নিয়ে জোর সমালোচনা

Date:

Share post:

প্রথম টেস্টে লজ্জাজনক হারের সম্মুখীন হয়েছে ভারত, তার উপর দেশে ফিরে গিয়েছেন দলের অধিনায়ক তথা প্রধান ভরসা বিরাট কোহলি। এই অবস্থায় দাপুটে ফর্মে থাকা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বক্সিং ডে টেস্টে আদৌ কামব্যাক করতে পারবে কি না টিম ইন্ডিয়া, সে নিয়ে সংশয় রয়েইছে।
অ্যাডিলেড টেস্টে ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী একটি সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে বিতর্ক । কী সেই সিদ্ধান্ত? শুভমান গিলের ওপর ভরসা না রেখে পৃথ্বী শ কে খেলানোর সিদ্ধান্ত নেন। যদিও পৃথ্বী শয়ের
পারফরম্যান্স যে ভীষণই খারাপ ছিল সে বিষয়ে কোনও সন্দেহ নেই । প্রথম ইনিংসে তিনি মিচেল স্টার্কের বলে শূন্য রানে বোল্ড হয়েছিলেন এবং দ্বিতীয় ইনিংসেও মাত্র ৪ রান করে প্যাট কমিন্সের বলে বোল্ড হয়ে যান।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেও তার পারফরম্যান্স যথেষ্ট খারাপ ছিল। তারপরও রবি শাস্ত্রী তার ওপর ভরসা রেখে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে তাকে ওপেনিংয়ের সুযোগ দেন।
বিশেষজ্ঞদের মত, পৃথ্বী শয়ের বদলে শুভমান গিলের ওপর ভরসা রাখলে ম্যাচের ফলাফল অন্যকিছু হতে পারত।
শুভমান এখনও পর্যন্ত ২৩টি প্রথম শ্রেণীর ম্যাচে ২২৭০ রান করেছেন। গড় ৪৫.৩৫ গিল ভালো শুরু করলে নিশ্চিতভাবেই ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারত।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...