Thursday, April 9, 2026

টিভি ক্যামেরার সামনে করোনা ভ্যাকসিন নিয়ে বাইডেন সচেতনতার বার্তা দিলেন

Date:

Share post:

বিশ্ব মহামারি পরিস্থিতিতে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজটি নিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার ক্রিশ্চিয়ানা হাসপাতালে ফাইজার-বায়োএনটেকের কোভিড ভ্যাকসিন গ্রহণ করেন তিনি। আমেরিকাবাসীকে আশ্বস্ত করে সচেতনতার বার্তা দিতে বাইডেনের করোনা টিকা গ্রহণ পর্ব সরাসরি টিভিতে সম্প্রচারিত হয়। দেশবাসী যাতে স্বাস্থ্যবিধি মেনে চলেন এবং নির্ভয়ে টিকা নেন সেজন্য প্রচার করেন বাইডেন। প্রসঙ্গত, ৭৮ বছরের বাইডেন এমনিতেই উচ্চ করোনা ঝুঁকির বিভাগে রয়েছেন। ফাইজারের ভ্যাকসিনের প্রথম ডোজটি নিয়ে তিনি আমেরিকার মানুষকে টিকা নিতে উৎসাহ দিলেন।

অন্য বহু দেশের মত আমেরিকাতেও ভ্যাকসিন প্রথমে দেওয়া হবে স্বাস্থ্যকর্মীদের। বাইডেন বলেন, টিকাকরণের কর্মসূচি বাস্তবায়িত করার কৃতিত্ব প্রশাসনের প্রাপ্য। একইসঙ্গে তিনি সাধারণ মানুষকে মাস্ক পড়ার আবেদন জানান। বলেন, যদি বাইরে কোথাও যাওয়া একান্ত জরুরি না হয়, তবে কোথাও যাবেন না। নিজের টিকা নেওয়ার ভিডিও টুইটারে শেয়ার করে বাইডেন লেখেন, “আজ আমি করোনা টিকা নিলাম। যাঁরা এই টিকা আবিষ্কার করেছেন, সেই সব বিজ্ঞানী ও গবেষকের কাছে আমি কৃতজ্ঞ। আমার প্রিয় আমেরিকাবাসী, আর কোনও চিন্তা নেই। ভ্যাকসিন বাজারে এলেই আপনারা নিতে পারবেন।” মার্কিন যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ করতে দুটি অনুমোদিত ভ্যাকসিন রয়েছে। এরমধ্যে একটি ফাইজারের, অপরটি মোডার্নার।

উল্লেখ্য, করোনা ভ্যাকসিন নিয়ে সচেতনতা প্রচারের জন্য বিল ক্লিন্টন, জর্জ বুশ ও বারাক ওবামার মত প্রাক্তন প্রেসিডেন্টরা জানিয়েছেন, তাঁরা টিভি ক্যামেরার সামনে ভ্যাকসিন নিয়ে দেশবাসীকে উদ্বুদ্ধ করবেন। অন্যদিকে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও এই টিকা নেননি এবং আদৌ তা নেবেন কিনা, সেবিষয়েও নিরুত্তর।

আরও পড়ুন : মোদিকে ‘legion of merit’ সম্মানে ভূষিত করলেন আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প

Related articles

মাছ উৎপাদনে সাবলম্বী বাংলা: ‘আমোদি-প্রমোদিবাবুদের’ ধুয়ে দিয়ে জানালেন তৃণমূল সুপ্রিমো

মাছে-ভাতে বাঙালির পাতে নজর গেরুয়া শিবিরের। আমিষ খাওয়া নিয়ে বেশিরভাগ বাঙালিকে তীব্র কটাক্ষ করা বিজেপির (BJP) ভোলবদল। কারণ,...

IPL:কেকেআর ম্যাচের আগে প্রকাশ্যে পন্থের গুণ, জানুন আবহাওয়ার আপডেট

লক্ষ্মীবারের বৃষ্টি ভেজা সন্ধ্যায় ইডেনে বঙ্গ-ভঙ্গ। কেকেআর (KKR) খেলতে নামছে কলকাতার শিল্পপতির দল লখনউ সুপার জায়ান্টাসের(LSG) বিরুদ্ধে। কলকাতার...

IPL: নায়ক হওয়ার দিনেই খলনায়ক, দিল্লি সাজঘরেও একা হয়ে গেলেন মিলার!

হিরো হওয়ার ম্য়াচে ট্রাজিক ডেভিড মিলার(David Miller)। বুধবার রাতে গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে জয়ের দুয়ারে গিয়েও ১...

১০০০ কোটির কেলেঙ্কারি হুমায়ুনের, জড়িত প্রধানমন্ত্রীর দফতরও! ফাঁস করল তৃণমূল

ফাঁস হয়ে গেল বিজেপির সঙ্গে হুমায়ুন কবীরের (Humayun Kabir) আঁতাত। ভিডিও প্রকাশ করে বাংলার নির্বাচনে কেন্দ্রের বড় ষড়যন্ত্রের...