Wednesday, June 24, 2026

একের পর এক বিজ্ঞাপনে অভিনয়, বোর্ডের সভায় প্রবল প্রশ্নের মুখে পড়বেন সৌরভ

Date:

Share post:

বাংলার মহারাজ কি বিপদে পড়তে চলেছেন? ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) বার্ষিক সভা আমেদাবাদে, বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর)। সেখানেই স্বার্থের সঙ্ঘাত নিয়ে সৌরভের বিরুদ্ধে বোর্ড সদস্যরা প্রশ্ন তোলার জন্য মুখিয়ে আছেন।

স্বার্থের সঙ্ঘাতের ( Conflict Of Interest) কারণটা কী? মূলত ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট (BCCI President) হওয়ার পরেও একটির পর একটি কমার্সিয়াল ব্র‍্যান্ডে (Commercial Brand) কাজ করা নিয়ে। টিভি খুললেই দেখা যায়, অন্তত দশটি ব্র‍্যান্ডে সৌরভের মুখ। বোর্ড সদস্যদের অনেকেই ক্ষুব্ধ একটি ফ্যান্টাসি লিগে আহ্বান জানাচ্ছেন যুক্ত হওয়ার জন্য। এছাড়া আইএসএলের বিজ্ঞাপন তো আছেই। প্রশ্ন উঠবে, বোর্ড সভাপতি থেকে সৌরভ আদৌ এই বিজ্ঞাপনে মুখ দেখাতে পারেন? স্বার্থের সঙ্ঘাত এখানে কাজ করছে না? বোর্ড সভাপতি হওয়ার পর সৌরভ কতগুলি এন্ডোর্সমেন্টের সঙ্গে যুক্ত হয়েছেন? সভাপতি পদ সাম্মানিক। সেখানে বিসিসিআইয়ের নিজের স্পনসর বা বোর্ডের বিরোধী স্পনসরদের (Sponsors) বিজ্ঞাপন করা কতখানি আইনি ও নীতিগতভাবে সঠিক। শোনা যাচ্ছে কম করে এক ডজন কর্মকর্তা সৌরভের এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলবেন। সৌরভের যুক্তি কী থাকবে সেটাও দেখার।

আরও পড়ুন-করোনার নতুন স্ট্রেন এখনও নিয়ন্ত্রণে, জানাল WHO

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...