Saturday, June 13, 2026

নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী : উচ্চ পর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত ভারত সরকারের

Date:

Share post:

আগামী বছর জুড়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhas Chandra Bose) ১২৫তম জন্মজয়ন্তী পালিত হবে। তা নিয়ে কেন্দ্র একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

এই কমিটির শীর্ষ থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Home Minister Amit Shah)। থাকবেন বিশিষ্ট ইতিহাসবিদ, নেতাজি বিশেষজ্ঞ, লেখক এবং নেতাজির পরিবারের সদস্যরা। এই কমিটি দিল্লি, কলকাতা এবং অন্যান্য জায়গায়, নেতাজি এবং আজাদ হিন্দ ফৌজের সাথে যুক্ত বিদেশে এবং ভারতবর্ষের অন্যান্য জায়গাগুলিতে স্মরণীয় অনুষ্ঠানের জন্য দিকনির্দেশও দেবে। ২০২১ সালে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জানানো হবে। আগামী ২৩ জানুয়ারি থেকে এই অনুষ্ঠান শুরু হবে। সোমবার এমনটাই জানা গিয়েছে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের সূত্র থেকে।

এছাড়াও লালকেল্লায় (Red Fort) একটি নেতাজি মিউজিয়াম করা হবে বলে আগেই সিদ্ধান্ত নিয়েছিল ভারত সরকার। যার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। নেতাজি সংক্রান্ত অপ্রকাশিত ফাইল জনসমক্ষে প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) বলেছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর সাহসীকতা সবারই জানা। তিনি বলেছেন, পণ্ডিত, সৈনিক এবং রাষ্ট্রপতি সমান দক্ষতা, আমরা শীঘ্রই তাঁর ১২৫ তম জয়ন্তী উদযাপন শুরু করব। মোদি বলেছেন, উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। তিনি সকলকে এই অনুষ্ঠানটিতে আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন : টিভি ক্যামেরার সামনে করোনা ভ্যাকসিন নিয়ে বাইডেন সচেতনতার বার্তা দিলেন

Related articles

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...