Tuesday, June 23, 2026

“চোরেরাই এখন দলের সম্পদ”, গাইঘাটায় প্রকাশ্যে বিজেপির আদি-নব্য দ্বন্দ্ব!

Date:

Share post:

আদি-নব্য বিজেপির (BJP) দ্বন্দ্ব তুঙ্গে উঠেছে। জেলায় জেলায় গোষ্ঠীদ্বন্দ্ব-এ জেরবার গেরুয়া শিবির। রাজ্যের এক মন্ত্রী-সহ বেশ কয়েকজন নেতা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় সেইকোন্দল আরও প্রকাশ্যে আসছে। আজ, মঙ্গলবার উত্তর ২৪ পরগনার (North 24 Parganas)

আরও পড়ুন – শুভেন্দু যোগ দিতেই বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্ব! ভাঙচুর সহায়তা কেন্দ্র, মার খেলেন অনুগামীরা

গাইঘাটা (Gaighata) বাজারে নব্য ও আদি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব রাস্তায় চলে আসে। পুরনো বিজেপি কর্মীদের বক্তব্য, “কিছুদিন আগে পর্যন্ত যাদেরকে আমরা চোর বলেছিলাম, তারাই আজ বিজেপির সম্পদ।”

গাইঘাটা বাজারে একের পর এক পোস্টারে ছয়লাপ। যেখানে কোথাও লেখা, “আমরা কোন বিজেপি?”। আবার কোথাও লেখা, “যাদেরকে আমরা চোর বলেছিলাম, তারাই আজ বিজেপির সম্পদ।” কোথাও লেখা, “দুর্নীতিগ্রস্ত মন্ডল সভাপতি দূর হটো”, “যাদের হাতে মার খেলাম, তারাই এখন দলের নেতা।” সব পোস্টারেরই নীচে লেখা “সৌজন্যে আদি বিজেপি।” শুধু পোস্টার লিখেই ক্ষান্ত হয়ে যায়নি তাঁরা। প্রয়োজনে বিজেপি ছেড়ে অন্যদলে যোগ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আদি বিজেপির কয়েক হাজার কর্মী-সমর্থক।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...