Saturday, April 4, 2026

মোদিকে ‘legion of merit’ সম্মানে ভূষিত করলেন আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প

Date:

Share post:

মোদির শাসনকালে ভারত-মার্কিন সুসম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এমনটাই দাবি করে বিজেপি সরকার(BJP government)। এবার তারই পুরস্কার স্বরূপ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(Narendra Modi) ‘লিজিয়ন অফ মেরিট'(legion of merit) দিলেন ডোনাল্ড ট্রাম্প(Donald Trump)। এদিন হোয়াইট হাউসে(White House) মোদির হয়ে এই সম্মান গ্রহণ করেন আমেরিকার ভারতীয় রাষ্ট্রদূত তারানজিৎ সিং সান্ধু। তার হাতে এই সম্মান তুলে দেন আমেরিকার জাতীয় সুরক্ষা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েন। ভারত-মার্কিন সম্পর্ক সম্পর্ককে সর্বোচ্চ উচ্চতায় নিয়ে যাওয়ার জন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই সম্মান দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

আমেরিকার তরফে শুধুমাত্র বিশ্বের রাষ্ট্রনেতাদেরই দেওয়া হয় ‘চিফ কম্যান্ডার অফ দ্য লিজিওন অফ মেরিট’ সম্মান। এদিন পুরস্কার প্রদান অনুষ্ঠানে ব্রায়েন জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যেভাবে ভারত ক্রমশ বিশ্বের মধ্যে একটি বড় শক্তি হিসেবে উঠে আসছে এ সম্মান তারই স্বীকৃতি। নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত মার্কিন সম্পর্কের ব্যাপক উন্নতি হয়েছে যার জেরেই এই সম্মান দেওয়া হল। তবে শুধু ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী নন, হোয়াইট হাউস থেকে এই পুরস্কার দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ও জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবেকেও।

আরও পড়ুন:একের পর এক বিজ্ঞাপনে অভিনয়, বোর্ডের সভায় প্রবল প্রশ্নের মুখে পড়বেন সৌরভ

অবশ্য প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি এই ধরনের সম্মান শুধুমাত্র আমেরিকা থেকেই পাননি। তার শাসনকালে সৌদি আরব, প্যালেস্তাইন, আরব আমিরশাহী, রাশিয়া ও মালদ্বীপ থেকেও এই ধরনের সম্মান পেয়েছেন তিনি। অন্যদিকে সম্প্রতি শেষ হওয়া আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনে পরাজিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প আগামী মাসেই আমেরিকার নতুন রাষ্ট্রপতি পদে দায়িত্ব গ্রহণ করবেন জো বাইডেন। নিজে থেকে এই হার স্বীকার না করলেও সরে যেতে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে। তবে তার আগে বিদায়ী রাষ্ট্রপতি হিসেবে বন্ধুকে সম্মান জানিয়ে গেলেন তিনি।

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...