Saturday, June 20, 2026

শুভেন্দুর দলবদলকে কেন ঘরে ফেরা বললেন দিলীপ? চাঞ্চল্য

Date:

Share post:

দল বদল নয়, শুভেন্দু অধিকারীর বিজেপিতে আসাকে ঘরওয়াপসি বলে বর্ণনা করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। ১৯ ডিসেম্বর বিজেপিতে যোগদানের দিনে শুভেন্দু জানিয়েছিলেন, তাঁর সঙ্গে অমিত শাহের সম্পর্ক অনেক বছরের। আর ঠিক তিন দিনের মাথায় দিলীপ ঘোষ বললেন, ও তো ঘরে ফিরল। কেন বললেন? বিজেপির একটি সূত্র জানাচ্ছে এই সূত্র সংঘ পরিবারও হতে পারে।দিলীপ পূর্বস্থলীতে দলীয় জনসভায় দাঁড়িয়ে বললেন, শুভেন্দুর ওপেনিং ইনিংস দেখলাম। বাংলায় পরিবর্তন হচ্ছেই।

দিলীপ আগাগোড়া ছিলেন আক্রমণাত্মক। দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূলকে দোষারোপ করেন। বলেন, আমফানের টাকা চুরি করে এই সরকারের নেতাদের আঙুল ফুলে কলাগাছ। রেশনের চাল-গম থেকে, টেট পরীক্ষা, সবেতেই দুর্নীতির অভিযোগ তোলেন। বলেন, রাজ্যের মানুষ চাইছে এই সরকার এবার যাক। আগামী ভোটে সেই ফলই দেখা যাবে। এদিনের সভায় বিজেপিতে যোগ দেওয়ার পর প্রথম বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী।

 

Related articles

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...