Saturday, June 27, 2026

‘বাতিল জিনিস চৈত্র সেলে বিক্রির চেষ্টা হয়’, কাঁথিতে তৃণমূলের সভা নিয়ে কটাক্ষ দিলীপ ঘোষের

Date:

Share post:

“যে সমস্ত জিনিস বিক্রি হয় না, তা চৈত্র সেলে বিক্রির চেষ্টা হয়”৷

আজ, বুধবার, কাঁথিতে তৃণমূলের পদযাত্রা ও সভাকে এভাবেই কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷

প্রসঙ্গত, বুধবার, ফিরহাদ হাকিম, সৌগত রায়কে নিয়ে ‘অধিকারী-গড়’ কাঁথিতে পদযাত্রা ও সভার আয়োজন করেছে তৃণমূল। সেই কর্মসূচিকেই নিশানা করে দিলীপবাবু বলেছেন, “তৃণমূলের গুদামে থাকা বাতিলদের নিয়ে গিয়ে নানা জায়গায় সভা করছে”৷

বুধবারের প্রাতঃভ্রমনের পর তৃণমূলের কাঁথির কর্মসূচিতে কটাক্ষ করে বিজেপি রাজ্য সভাপতি বলেছেন, “যে সমস্ত জিনিস সারা বছর বিক্রি হয় না, তা চৈত্র সেলে বিক্রির চেষ্টা হয়।” উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের সরকারি সাহায্য প্রসঙ্গেও আক্রমণ করেন দিলীপ ঘোষ। বলেছেন, ” ওই তালিকাতেও তৃণমূল নেতাদের ছেলেমেয়েদের নাম ঢোকানো হচ্ছে। আমফানের মতো এখানেও দুর্নীতি হবে। এর থেকেও কাটমানি যাবে ওদের ইলেকশন ফান্ডে”।
উল্লেখ্য, মঙ্গলবার মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, বাজারে যথেষ্ট পরিমাণ ট্যাব না থাকার কারণে, পড়ুয়াদের অ্যাকাউন্টে সরাসরি ১০ হাজার টাকা করে দেওয়া হবে। যাতে তারা নিজেরাই মোবাইল বা ট্যাব কিনে নিতে পারে। মুখ্যমন্ত্রী রাজ্যে সাড়ে ১৬ হাজার শিক্ষক ও ১০ হাজার পুলিশ কর্মী নিয়োগ করা হবে বলেও মঙ্গলবার ঘোষণা করেছিলেন। এই প্রসঙ্গে দিলীপ ঘোষের কটাক্ষ, “মরার সময় হরিনাম। ঘোষণা হলেও, নিয়োগ হবে না।”

 

Related articles

টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর...

আজ বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে!

সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)! শনিবার বিকেল থেকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Rain Forecast) সম্ভাবনা...

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...