Saturday, April 11, 2026

ফের মমতার পাশে থাকার বার্তা নিয়ে সিঙ্ঘু সীমান্তে তৃণমূল সাংসদরা

Date:

Share post:

ফের সিঙ্ঘু (Singhu) সীমান্তে আন্দোলনরত কৃষকদের পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। 23 ডিসেম্বর কৃষক দিবস। এই দিনে তৃণমূলে প্রতিনিধিরা আন্দোলনরত কৃষকদের (Farmer) সঙ্গে দেখা করেন। তাদের মাধ্যমে কৃষকদের সঙ্গে ফোনে কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কৃষক দিবস উপলক্ষে এদিন দুপুরে না খেয়ে আন্দোলন করছেন কৃষকরা। মমতার নির্দেশে কৃষকদের সঙ্গে দেখা করেন ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brayen), শতাব্দী রায়(Satabdi Roy), প্রসূন বন্দ্যোপাধ্যায়(Prasun Bennarjee), প্রতিমা মণ্ডল(Prasun Mandal), মহম্মদ নাদিমুল হক(Md Nadimul Haq)। মুখ্যমন্ত্রী ফোনে কৃষকদের জানান, তাঁদের আন্দোলনের পাশে সব রকম ভাবে আছে তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, কৃষকরা থাকে সশরীরে উপস্থিত হতে অনুরোধ জানিয়েছেন। মমতা বলেছেন, পরিস্থিতি অনুযায়ী এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

৩ কৃষি আইনের (Agriculture Law) বিরুদ্ধে আন্দোলন করছেন হাজার হাজার কৃষক। বুধবার, ২৮ দিনে পড়ল সিঙ্ঘু সীমান্তে তাঁদের অবস্থান বিক্ষোভ। উত্তরপ্রদেশ (Uttar Pradesh) জুড়ে এই ৩ আইনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে কংগ্রেস (Congress)। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস জানিয়েছে, কৃষক আন্দোলনকে সংহতি জানিয়ে তারাও দুপুরে খাবে না।

আরও পড়ুন:ভয়াবহ বায়ুদূষণে বড়সড় জিডিপি সঙ্কটে দিল্লি, ক্ষতির সম্মুখীন একাধিক রাজ্য

রাজধানীর কনকনে ঠান্ডায় রাস্তায় বসে আছেন আন্দোলনকারীরা। দফায় দফায় কেন্দ্রের সঙ্গে বৈঠকে সমাধান সূত্র মেলেনি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) আসরে নামলেও অনড় কৃষকরা। শুক্রবার তাঁদের উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আগামী রবিবার মোদির মন কী বাত অনুষ্ঠানে থালা বাজাবেন কৃষকরা। একইসঙ্গে দেশবাসীকেও ঘরে বসে এই কাজ করার আহ্বান জানিয়েছেন তাঁরা। কৃষকদের আন্দোলনকে সমর্থন জানিয়েছেন দেশ-বিদেশে রাষ্ট্র প্রধানরাও।

Related articles

প্রাক্তন NSG কমান্ডো নন দীপাঞ্জন? উত্তরপাড়ার বিজেপি প্রার্থীর পরিচয় নিয়ে প্রশ্ন, উঠেছে অশ্লীলতার অভিযোগও

চরম বাম হতে হতে হঠাৎ করে গেরুয়া পতাকা হাতে নিয়ে বিজেপির প্রার্থী হয়েছেন দীপাঞ্জন চক্রবর্তী (Dipanjan Chakraborty)। নিজেকে...

২২-০ করুন: মুর্শিদাবাদে নতুন টার্গেট বেঁধে দিলেন অভিষেক

কোনও প্ররোচনায় আগামী ১২ দিন কেউ পা দেবেন না। মুর্শিদাবাদের রেজিনগর সভা থেকে হাতজোড় করে অনুরোধ করলেন তৃণমূলের...

আমার মনোনয়ন বাতিলের চেষ্টা! বিজেপির অত্য়াচারের নমুনা তুলে বিল-তোপ মমতার

রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর মিথ্যে কারচুপি দিয়ে ক্ষমতার অপব্যবহার করতে ছাড়ছে না বিজেপি। ভবানীপুর কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata...

চৈত্রের শেষেই গ্রীষ্মের দাবদাহ, সকাল থেকেই ঊর্ধ্বমুখী উষ্ণতা

বৈশাখ আসার আগেই দক্ষিণবঙ্গ জুড়ে চরম গরমের পূর্বাভাস। শনিবার সকাল থেকে হাঁসফাঁস অবস্থা জেলায় জেলায়। আলিপুর আবহাওয়া দফতর...