Wednesday, June 24, 2026

বিশ্বভারতীর শতবর্ষে বন্ধ পৌষ মেলা, প্রথা মেনে অবশ্য শুরু হলো পৌষ উৎসব

Date:

Share post:

স্বাধীন ভারতের ইতিহাসে এই প্রথমবার করোনা পরিস্থিতির(coronavirus situation) কারণে বিশ্বভারতীতে(visva Bharati) বন্ধ হলো পৌষ মেলা(Poush Mela)। যদিও রীতি মেনে বুধবার সকাল ৭ থেকে ৭:৩০ পর্যন্ত বিশ্বভারতীর ছাতিম তলায় বৈদিক মন্ত্র পাঠ ও রবীন্দ্র সংগীত গানের মধ্যে দিয়ে শুরু হল পৌষ উৎসব। বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে করোনা ভাইরাসের কারণে এই বছর মেলা করতে পারবে না তারা। ফলস্বরূপ কার্যত শ্মশানের রূপ নিয়েছে পূর্ব পল্লী মেলার মাঠ। মন খারাপ শান্তিনিকেতনের(Shantiniketan) ছাত্র-ছাত্রীদের।

বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, পৌষ মেলা করোনা পরিস্থিতির কারণে বন্ধ হলেও করোনা বিধি মেনে পৌষ উৎসব পালন করা হবে। ৬ পৌষ সন্ধ্যায় বৈতালিকের মাধ্যমেই এই উৎসব শুরু হয়ে গিয়েছে। বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে পৌষ উৎসবের যে অনুষ্ঠান সূচি ঘোষণা করা হয়েছে তা হলো ৭ পৌষ শান্তিনিকেতন ছাতিমতলায় হবে উপাসনা, ৮ পৌষ বিশ্বভারতীর প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান এবং ৯ পৌষ সন্ধ্যায় বিশ্বভারতীর উপাসনা মন্দিরে খ্রীষ্ট উৎসব ও আলোকসজ্জার মাধ্যমে এ বছরের মতন শেষ হবে পৌষ উৎসব। পাশাপাশি আরও জানা গিয়েছে আগামীকাল ৮ পৌষ বিশ্বভারতীর অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেবেন দেশের প্রধানমন্ত্রী তথা বিশ্বভারতীর আচার্য নরেন্দ্র মোদি। উপস্থিত থাকবেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকড়ও।

আরও পড়ুন:দশম ও দ্বাদশের অফলাইন ফাইনাল পরীক্ষা হবে ফেব্রুয়ারির পরে

প্রসঙ্গত, স্বাধীন ভারতের ইতিহাসে পৌষ মেলা বন্ধের ঘটনা প্রথম বার হলেও এর আগে দু’বার বন্ধ হয়ে গিয়েছিল শান্তিনিকেতনের বিখ্যাত পৌষ মেলা। ১৯৪৩ সালের দুর্ভিক্ষের কারণে প্রথমবার পৌষ মেলা বন্ধ হয় শান্তিনিকেতনে। এরপর ১৯৪৬ সালে দেশভাগের সময় ফের বন্ধ হতে দেখা যায় পৌষ মেলা। আর তৃতীয় বার পৌষ মেলা বন্ধ হল করোনা পরিস্থিতি কারনে। উল্লেখ্য, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ব্রাহ্ম ধর্মে দীক্ষার দিনকে স্মরণ করে রাখতে ১৮৯১ সালের ৭ পৌষ সূচনা হয়েছিল পৌষ মেলার। ১২৫ বছরের পুরনো এই মেলা বন্ধ হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই মন খারাপ এলাকাবাসীর।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...