Tuesday, April 7, 2026

দলবদলে গোলমাল, জেলা পরিষদের অধ্যক্ষের ঘরে তালা

Date:

Share post:

হুগলি জেলা পরিষদের অধ্যক্ষের ঘরে তালা পড়ে যাওয়ার ঘটনা ঘিরে চাঞ্চল্য। অভিযোগ, হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও কর্মীদের একাংশ সমীরণ মিত্রের (Samiran Mitra) ঘরে তালা দিয়ে দেন। শুভেন্দু অধিকারী (Suvendu Adikari) ঘনিষ্ঠ বলে পরিচিত সমীরণ সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন বলে খবর। কর্মাধ্যক্ষ মনোজ চক্রবর্তী ( Manoj Chakraborty) বলেন, “তৃণমূলের (Tmc) থেকে নির্বাচিত হয়ে অধক্ষের পদ পেয়েছেন সমীরণ মিত্র। কিন্তু তিনি আমাদের দল ছেড়ে অন্য দলে যাবেন। আর পদাধিকারী হয়ে থাকবেন সেটা আমার মেনে নিতেই পারছি না।তাই তাঁর ঘরে তালা-চাবি (Lock and Key) দিয়ে দেওয়া হয়েছে”।

এমনকী তিনি জেলা পরিষদে ঢোকার চেষ্টা করলে তাঁকে ঢুকতে দেওয়া হবে নাবলেও জানান তিনি। অন্যদিকে হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু মুখোপাধ্যায় (Shsntanu Mukherjee) জানান, দল যা নির্দেশ দেবে সেই মতো কাজ হবে। “তবে অন্য দলে চলে গিয়েছেন আবার আমাদের দলের পদে থাকবেন এটাও মানা যায় না”।
তবে যাই হোক এবার হুগলি জেলা পরিষদে শুভেন্দুর অনুগামীদের সঙ্গে তৃণমূলের সংঘাত লেগে গেল তা বলাই যায়।

আরও পড়ুন-সায়ন্তনের পরে এবার অগ্নিমিত্রাকে শোকজ গেরুয়া শিবিরের

 

Related articles

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...

১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ, অমরাবতীই এখন সরকারি কেন্দ্র

সরকারিভাবে অন্ধ্রের রাজধানীর তকমা পেল অমরাবতী। বিভাজনের প্রায় ১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ। রাষ্ট্রপতির সম্মতির পর...

ভোটের নিরাপত্তায় নজিরবিহীন নজরদারি, কন্ট্রোল রুমে ৯০টি টিভি স্ক্রিন, ২০০ মাইক্রো অবজার্ভার

আসন্ন বিধানসভা নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে কোমর বেঁধে ময়দানে নামল নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে বুথে...

অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করেনি রাজবংশী ভাষা! মুখ্যসচিবের চিঠি দেখিয়ে কেন্দ্রকে তোপ অভিষেকের

রাজবংশী ভাষাকে অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্র সরকারকে দেড় মাস আগে রাজ্যের মুখ্যসচিব চিঠি দিলেও তার সদুত্তর...