Tuesday, June 9, 2026

পেলের রেকর্ড ভাঙলেন মেসি

Date:

Share post:

পেলের(Pele) রেকর্ড ভেঙে দিলেন লিওনেল মেসি(Lionel Messi)। মঙ্গলবার মাঝরাতে ভালাদলিদের ( Valladolid) বিরুদ্ধে গোল করে কিংবদন্তি পেলের রেকর্ড ভেঙে দিলেন তিনি।

একই ক্লাবের হয়ে সর্বোচ্চ গোল করার রেকর্ড এতদিন ছিল পেলের। স‍্যান্টোসের(Santos) হয়ে ৬৪৩ গোল করেছিলেন তিনি। এবার সেই রেকর্ডই ভেঙে দিলেন মেসি। বার্সেলোনার হয়ে ৬৪৪ টি গোল করলেন লিও। এই রেকর্ড ভেঙে সোশ্যাল মিডিয়া মেসি লেখেন, যখন ফুটবল খেলতে শুরু করি ভাবিনি এই রেকর্ড ভাঙতে পারব। কিংবদন্তি পেলের রেকর্ড ভাঙব তা কল্পনাই করিনি। ওপর দিকে মেসিকে শুভেচ্ছা পেলের।

রেকর্ড গড়ার দিনই লা-লিগার ( la-liga) ম‍্যাচে দুরন্ত জয় পায় বার্সেলোনা। তারা ৩-০ গোলে হারাল ভ‍ালাদলিদকে । ম‍্যাচের ২১ মিনিটে গোল করে বার্সাকে এগিয়ে দেন লেনগ্লেট। এরঠিক কয়েক মিনিটের ব‍্যবধানে বার্সেলোনার হয়ে ব‍্যবধান বাড়ান মার্টিন ব্রেথওয়েট। ৩৫ মিনিটে বার্সেলোনাকে ২-০ এগিয়ে দেন তিনি। ম‍্যাচের দ্বিতীয়ার্ধেও আক্রমণ চালাতে থাকে বার্সা। যার ফলে ম‍্যাচের ৬৫ মিনিটে বার্সেলোনাকে ৩-০ গোলে এগিয়ে দেন মেসি।

এই জয়ের ফলে ১৪ ম‍্যাচে ২৪ পয়েন্ট লিগ টেবিলে পঞ্চম স্থানে বার্সেলোনা।

আরও পড়ুন:দ্বিতীয় টেস্টে নামার আগে ভারতীয় দলকে পরামর্শ স্মিথের

Related articles

নবান্নের বৈঠকের পরেই ‘কনফেডারেশন’ পোস্টার সোশ্যাল মিডিয়ায়, টলিপাড়ার পরিবর্তনে সিলমোহর!

টালিগঞ্জ স্টুডিও পাড়ায় ক্ষমতার কাঠামো বদলের ইঙ্গিত স্পষ্ট। 'বিশ্বাস ব্রাদার্স' জমানা শেষ হতেই ফেডারেশন অতীত, এখন চর্চায় শুধুই...

এবার ১২৫ দিনের কাজের সুযোগ গ্রামাঞ্চলে! সূচনা দিলীপের, কোদাল হাতে খাল সংস্কার মন্ত্রীর

রাজ্যে চালু হলো কেন্দ্রের নতুন গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প VB-G RAM G (Viksit Bharat – Rozgar And Aajeevika Mission...

জেনেভার যুব শীর্ষ সম্মেলনের মঞ্চে কলকাতার কাউন্সিলর মোনালিসা

ইউরোপীয় যুব শীর্ষ সম্মেলনে যোগ দিলেন কলকাতা পুরসভার ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায় (Councillor Monalisa Bandyopadhyay)। ৫...

প্রতীক ছেড়ে কথা বলুন, ২০২৯-এ কে কোথায় থাকে দেখব! বিদ্রোহীদের চ্যালেঞ্জ তৃণমূল সাংসদ কল্যাণের

বিধানসভার পরে লোকসভা। সংসদীয় দলেও বিদ্রোহ। শুধু তাই নয়, কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ(NDA)-কে সমর্থন করছেন তৃণমূল (TMC) ব্লকের...