Wednesday, June 24, 2026

‘জেলার সব আসনে আমরাই জিতবো’, বেনজির ঐক্য মালদা- তৃণমূলে

Date:

Share post:

মৌসম বেনজির নূরের (Mausam Benazir Noor) নেতৃত্বে মালদা তৃণমূলে বেনজির ঐক্য৷

“আমরা মমতা ব্যানার্জির (Mamata Banerjee) আদর্শে দল করি। আগামী বিধানসভা নির্বাচনে (Assembly election WB 2021) সবাই একসঙ্গে লড়াই করে জেলার সব আসন তৃণমূলের দখলে আনবোই।”

সব ধরনের জল্পনার অবসান ঘটিয়ে বুধবার স্পষ্টভাষায় এ কথা বলেছেন মালদা তৃণমূলের সভানেত্রী মৌসম নূর৷ এদিন কেন্দ্রের কৃষি আইন, মূল্যবৃদ্ধি সহ একাধিক জনবিরোধী নীতির প্রতিবাদে তৃণমূল যুব কংগ্রেস এক ‘রোড শো’ ও জনসভার আয়োজন করে৷ সব বিবাদ সরিয়ে দীর্ঘদিন পর এক মঞ্চে পাশাপাশি দেখা যায় মৌসম নূর, প্রাক্তন দুই মন্ত্রী সাবিত্রী মিত্র এবং কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরি, ইংরেজবাজার টাউন তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি, দলের জেলার কো- অর্ডিনেটর বাবলা সরকার, অম্লান ভাদুড়ি, মহিলা তৃণমূল সভানেত্রী চৈতালি সরকার, যুব তৃণমূলের জেলা সভাপতি প্রসেনজিৎ দাস-সহ প্রায় সব নেতানেত্রীই৷ মিছিলে ও সভায় বিজেপি বিরোধী স্লোগান তো ছিলোই, পাশাপাশি শোনা গিয়েছে ‘মীরজাফর’, ‘গদ্দার’, ‘শুভেন্দু অধিকারী দূর হঠো’ আওয়াজও৷ এদিন সব বক্তাই শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও তৃণমূল ছেড়ে বিজেপিতে (BJP) যাওয়া গাজোলের বিধায়ক দিপালী বিশ্বাসকে (Dipali Biswas) তোপ দাগেন৷ বক্তারা বিজেপিকে পরামর্শও দেন, “শুভেন্দুবাবুদের মত লোকজন নিয়ে সাবধানে ঘর করবেন। এরা যে কোনও সময় ছোবল মারতে পারেন।” জেলা তৃণমূল সভাপতি সাংসদ মৌসম নূর এদিন বলেন, “অনেকেই বলেছিলেন মালদায় নাকি তৃণমূলের (TMC) অন্দরে কোন্দল রয়েছে । কিন্তু আজকের মহামিছিল প্রমাণ করে দিয়েছে যে মালদায় আগামী বিধানসভা নির্বাচনে সবকটি আসন তৃণমূলের দখলে থাকবে।”

আরও পড়ুন- মমতার কোনও বিকল্প নেই: কাঁথি পরিবারিক সম্পত্তি নয়, কটাক্ষ সৌগত-ফিরহাদের

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...