Wednesday, June 24, 2026

মমতার কোনও বিকল্প নেই: কাঁথি পরিবারিক সম্পত্তি নয়, কটাক্ষ সৌগত-ফিরহাদের

Date:

Share post:

মমতার কোনও বিকল্প নেই: কাঁথির মিছিল ও জনসভা থেকে এই বার্তাই দিলেন তৃণমূলের (Tmc) দুই হেভিওয়েট নেতা সৌগত রায় (Sougata Roy) এবং ফিরহাদ হাকিম (Firhad Hakim)। অধিকারী গড় বলে পরিচিত কাঁথিতে বুধবার মিছিল(Rally) ও সভা (Meetin) করে তৃণমূল। এর আয়োজক ছিলেন অখিল গিরি।(Akhil Giri) মঞ্চ থেকেই সৌগত রায় স্পষ্ট জানান, কাঁথি কোনও পরিবারের সম্পত্তি নয়।

সরাসরি নাম করে সুর চড়িয়ে শুভেন্দুকে আক্রমণ ফিরহাদ হাকিম৷ পরিবারতন্ত্র নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণের জবাবে তিনি বলেন, “আমার বাবা-মা কেউ নয়, কেউ রাজনীতির সঙ্গে যুক্ত নয় ৷ সিঁড়ি ভেঙে এখানে এসেছি৷ কিন্তু তুমি উঠেছ লিফটে৷ শিশির অধিকারী না থাকলে কিছু না৷ এত অল্প বয়সে সাংসদের টিকিট পেয়েছিলে শুধু শিশির অধিকারীর (Sisir Adhikari) ছেলে বলে ৷ আর আজ তুমি পরিবারতন্ত্রের কথা বলছ!”

শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari) তৃণমূল ছেড়ে বিজেপিতে (Bjp) যোগ দেওয়ার পর তাঁর খাসতালুক বলে পরিচিত কঁথিতে সাংসদ সৌগত রায় এবং রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমের নেতৃত্বে প্রথম মিছিল করল তৃণমূল। তবে মিছিল বা সভায় যোগ দেননি অধিকারী পরিবারের কেউ।

মিছিলের পর কাঁথিতে জনসভায় সৌগত রায় বার্তা দেন শুভেন্দু দল ছাড়লেও তৃণমূলের তেমন কোনও ক্ষতি হয়নি। তিনি বলেন, “বিশ্বাসঘাতকতার জন্য মানুষ শুভেন্দুকে ক্ষমা করবে না”। সৌগত রায় বলেন, এদিনের দেখেই বোঝা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এর কোন বিকল্প নেই।

শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পরেই নন্দীগ্রাম (Nandigram) আন্দোলনে তৃণমূল নেত্রীর অবদানকে অস্বীকার করার চেষ্টা করেন। সেই প্রসঙ্গ তুলে সৌগত রায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee) নন্দীগ্রামে না গেলে জাতীয় স্তরে এত বড় প্রচার পেত না।

আরও পড়ুন:তৃণমূলের ভ্যাকসিন বিজেপি, কুলপির সভায় বললেন দিলীপ ঘোষ

এদিন তৃণমূল নেতৃত্বের আক্রমণের নিশানায় বিজেপির থেকেও বেশিভাবে ছিলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী। শক্তি প্রদর্শনে তৃণমূলের মিছিল এবং সভা। আর তার ভিড় দেখেই আশ্বস্ত নেতৃত্ব। কারণ, অধিকারী পরিবারের অনুপস্থিতির কোনও ছাপ শ্রেণি বলেই দাবি তাঁদের।

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...