Sunday, June 28, 2026

বিশ্বভারতীর শতবর্ষে মোদির বক্তব্যের কড়া সমালোচনায় ব্রাত্য

Date:

Share post:

বিশ্বভারতীর শতবর্ষ উৎসব উপলক্ষে রাখা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির করা মন্তব্যের কড়া সমালোচনা করলেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু । তিনি বৃহস্পতিবার বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যে রবীন্দ্রনাথের পরিবার সম্পর্কে ভুল তথ্য পেশ করা হয়েছে। মেজদাকে বলেছেন বড়দা, উচ্চারণ ভুল করেছেন জ্ঞানদানন্দিনীর।’
তার জিজ্ঞাসা, প্রধানমন্ত্রী এত বিশ্ববিদ্যালয়ের কথা বললেন, কিন্তু, তাঁর মুখে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কথা কেন শোনা গেল না। তিনি বলেন, এত বিশ্ববিদ্যালয়ের কথা বললেন, কলকাতা বিশ্ববিদ্যালয় নেই?’

তিনি আরও বলেন, ‘ধর্মের নামে হয় নরবলি-বুদ্ধির বলি, বলেছিলেন রবীন্দ্রনাথ।’ তাঁর প্রশ্ন, ‘কী বলবেন প্রধানমন্ত্রী রবীন্দ্রনাথের এই বক্তব্যের?’
গুজরাতের সঙ্গে গুরুদেবের গভীর যোগের কথাও এদিন মনে করিয়ে দেন মোদি। বলেন, ‘ক্ষুধিত পাষাণের একটা অংশ গুজরাতে থাকাকালীন লেখা।’
এই বিষয়ে ব্রাত্যর কটাক্ষ , আমরা তো রবীন্দ্রনাথকে বাংলার কবি হিসেবে মেনে করি না। তিনি তো বিশ্বকবি। তাহলে দেশের প্রধানমন্ত্রী কেন কবিগুরুর সঙ্গে গুজরাতের যোগাযোগ করাতে এত উৎসাহী?
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ১০০ বছর পূর্তি উপলক্ষে আজ ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী তথা বিশ্বভারতীর আচার্য নরেন্দ্র মোদি।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...