Friday, March 20, 2026

তৃণমূল ২২০ আসন না পেলে রাজনীতি ছেড়ে দেবো”, ভরা জনসভায় চ্যালেঞ্জ অনুব্রতর

Date:

Share post:

আজ, বড়দিনের মেগা জনসভা করলেন বীরভূম (Birbhum) তৃণমূল (TMC) সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। কেতুগ্রামের (Ketugram) ভরা জনসভা থেকে অনুব্রতর চ্যালেঞ্জ, “একুশের বিধানসভা ভোটে ২২০টা আসন না পেলে রাজনীতি ছেড়ে দেব! মুখ্যমন্ত্রী বাংলার জন্য যা করছেন, এদেশ কেন, পৃথিবীর আর কারও পক্ষে তা সম্ভব নয়। তাই মানুষ মুখ্যমন্ত্রীর সঙ্গে আছেন, সেটা গণনার দেখে নেবেন।”

দলত্যাগী শুভেন্দু অধিকারীকে (Subhendu Adhikary)
নিয়েও এদিন বেশ আক্রমণাত্মক ছিলেন অনুব্রত। শুভেন্দু অধিকারী প্রসঙ্গে তিনি বলেন, “খুব যদি খারাপ হত তৃণমূল, তাহলে তিনটে দফতরের মন্ত্রিত্ব, ১৮ টা চেয়ারম্যানের পদ নিলেন কেন? বাবা এমপি, বাড়িতে একটা চেয়ারম্যান নেওয়ার কী দরকার ছিল? ও বাঁচার জন্য বিজেপিতে গিয়েছে। নেতারা নয়, কর্মীরাই শেষ কথা। তাই যে নেতারা দল ছাড়তে চান ছেড়ে দিন, তাতে কোনও সমস্যা নেই। কর্মীরা মমতা বন্দ্যোাধ্যায়ের সঙ্গেই রয়েছেন।”

এদিনের সভা থেকে ফের তৃণমূল সরকারের উন্নয়েনর খতিয়ান তুলে ধরেন অনুব্রত মন্ডল। স্বাস্থ্যসাথীর প্রশংসা করে তিনি বলেন, “৫ বছরে প্রত্যেকে ২৫ লক্ষ টাকার চিকিৎসা পাবেন বিনামূল্য। দেশের আর কোনও রাজ্যে এমনটা হয়নি। রেশন ফ্রি, শিক্ষা ফ্রি, কার্যত সব কিছুই বিনামূল্যে হাতের নাগালে পৌঁছে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা দুনিয়ার কোথাও কখনও হয়নি।”

এরপর বিজেপিকে একহাত নিয়ে বীরভূমের দাপটে তৃণমূল নেতা বলেন, “ওরা বলছে সোনার বাংলা তৈরি করবে। যদি বিজেপি সোনার বাংলা তৈরি করতে পারে তবে সোনার ভারত কেন হল না? কেন এভাবে সমস্যার মুখে পড়তে হচ্ছে কৃষকদের, দরিদ্র মানুষকে?”

এনআরসি (NRC) ইস্যুতে কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রীকে
হুঙ্কার ছেড়ে বীরভূম তৃণমূল সভাপতি বলেন, “প্রয়োজনে রক্তবন্যা বইবে, কিন্তু বাংলায় এনআরসি হতে দেব না বিজেপি একটা মিথ্যেবাদী, বেইমানের দল।”

আরও পড়ুন:মহামারি পরিস্থিতি সামলে দ্রুত চাঙ্গা হয়ে উঠছে দেশীয় অর্থনীতি: আরবিআই

Related articles

আমলা-পুলিশ আধিকারিকদের বদলির হিড়িক, ‘প্রতিহিংসাপরায়ণ’ কমিশনের বিরুদ্ধে হাই কোর্টে তৃণমূল

নিজেদের স্বার্থ চরিতার্থ করতেই রাজ্যে ভোটের নির্ঘণ্ট প্রকাশের পরে একের পর এক আমলা, পুলিশ আধিকারিকদের বদলি করেই চলেছে...

ডলারের নিরিখে শুক্রবার টাকার দামের সর্বকালীন রেকর্ড পতন!

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এবার সরাসরি এসে পরল ভারতীয় মুদ্রার (Indian Rupee) উপর। শুক্রবার ডলারের নিরিখে টাকার দামের...

আইপিএলের আগে পন্থকে কড়া বার্তা গোয়েঙ্কার? তারকা পেসারকে নিয়ে সমস্যায় দিল্লি

২০২৫ সালের আইপিএলের নিলামে রেকর্ড দাম দিয়েই ঋষভ পন্থকে (Rishabh Pant )নিয়ে সঞ্জীব গোয়েঙ্কার (Sanjiv Goenka )দল লখনউ।...

বিজেপির ‘অস্ত্র’ কমিশন, কারসাজি ভাঙবে বাংলা: মমতার লড়াইকে সমর্থন জানিয়ে পোস্ট ওমর-কেজরিওয়ালের  

নির্বাচন কমিশনের তুঘলকি আচরণের বিরুদ্ধে তৃণমূল সুপ্রিমোর লড়াইয়ে পাশে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdullah) ও দিল্লির প্রাক্তন...