Saturday, June 27, 2026

ইসরায়েলের সঙ্গে সম্পর্কে সায় নেই বাংলাদেশের

Date:

Share post:

মুসলিম বিশ্বের সঙ্গে পুরোদমে কূটনৈতিক-অর্থনৈতিক সম্পর্ক চালু করতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে ইসরায়েল। এতে সমর্থন দিচ্ছে তাদের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র। ইতোমধ্যেই চারটি মুসলিম দেশ ইসরায়েলিদের সঙ্গে সম্পর্ক গড়েছে। তবে ইসরায়েলের সঙ্গে বাংলাদেশ এধরনের সম্পর্ক গড়তে মোটেও আগ্রহী নয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গত কয়েক মাসে হোয়াইট হাউসের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে চার মুসলিম দেশ- সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কো। এখন পঞ্চম দেশের সন্ধানে রয়েছে ওয়াশিংটন-জেরুজালেম। বিশেষ করে এশিয়ার কোনও মুসলিম দেশের সঙ্গে সম্পর্ক গড়তে আগ্রহী হয়ে উঠেছে ইসরায়েল।

আগামী ২০ জানুয়ারি ট্রাম্প ক্ষমতা ছাড়ার আগে পঞ্চম মুসলিম দেশের সঙ্গে সম্পর্ক হবে কি না জানতে চাইলে ইসরায়েলের আঞ্চলিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী অফির আকুনিস স্থানীয় একটি টেলিভিশনকে বলেন, ‘আমরা সেই দিকেই কাজ করছি।’ তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, শান্তিচুক্তির ভিত্তিতে আরেকটি দেশ ইসরায়েলের সঙ্গে প্রকাশ্যে সম্পর্ক স্বাভাবিক করছে, এ ধরনের একটি মার্কিন ঘোষণা আসবে।’

আরও পড়ুন- বিজেপির অর্জুনকে মহাভারতের অর্জুনের সঙ্গে তুলনা করলেন রাজ্যপাল!

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...