Saturday, April 4, 2026

জম্মু কাশ্মীরের কাঠুয়ায় মৃত দুই সেনা জওয়ান, আহত ১

Date:

Share post:

সেনা ছাউনির দেওয়াল ভেঙে মৃত্যু হল দুই জওয়ানের। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে জম্মু কাশ্মীরের কাঠুয়া (Kathua, Jammu &Kashmir) জেলার মাছেড্ডিতে। মৃত দুই জওয়ানের নাম সুবেদার এস এন সিং ও সেনানায়েক পারভেজ কুমার। যিনি আহত হয়েছেন, তাঁর নাম সিপাই মঙ্গল সিং।

জানা গেছে, বিল্লাওয়ার পুলিশ স্টেশনের খুব কাছেই অবস্থিত এই সেনা ছাউনিটি (Army Camp)। শুক্রবার রাতে ওই দুই জওয়ান ব্যারাকে দেওয়ালের ধারে কিছু কাজ করছিলেন। ওই সময় আচমকাই ভেঙে পড়ে দেওয়ালটি। গুরুতর আহত অবস্থায় তাঁদের নিয়ে যাওয়া হয় এস ডি এইচ বিল্লাওয়ারে। সেখানেই দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অন্যদিকে আহত সিপাই মঙ্গল সিংকে স্থানান্তরিত করা হয়েছে এম এইচ পাঠানকোটে।

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...